শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
৫ নং শৌলজালিয়া ইউনিয়ন ওলামা দলের কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত কায়েতপাড়ার চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে প্রবীণ রাজনীতিবিদ সেলিম আহমেদ নান্দাইল ডিজিটাল প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সেলিম ভূঁইয়ার জানাযা সম্পন্ন মোরেলগঞ্জে দুই ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, উল্টে গিয়ে আহত ৩; গুরুতর ২ জন খুলনায় রেফার মোরেলগঞ্জে ৩০ হাজার টাকায় শিশু হস্তান্তর, ইউএনওর হস্তক্ষেপে টাকা ফেরত; মায়ের জিম্মায় শিশু তুরস্কের সঙ্গে বাণিজ্যে জোর এরদোয়ান-তারেক রহমানের বৈঠকে পৌরসভার ট্রাকে অগ্নিসংযোগে বিশেষ ক্ষমতা আইনে আ.লীগের ৫৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা কাঠালিয়ায় ট্রলির ধাক্কায় পথচারী নিহত মোরেলগঞ্জে সিএসও নেটওয়ার্কের নিয়মিত সভা অনুষ্ঠিত নান্দাইল রোড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ক্লিন সানডে’ পরিচ্ছন্নতা কার্যক্রম পেল জেলা প্রশাসকের সম্মাননা ক্রেস্ট

এনআইডির কাজ স্বরাষ্ট্রে নেওয়া সংবিধান পরিপন্থী : ব্যারিস্টার খোকন

 অনলাইন ডেস্ক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২
  • ৬২৭৮ বার পঠিত

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির কাজ নির্বাচন কমিশনের (ইসি) পরিবর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীনে দিতে মন্ত্রী পরিষদের সিদ্ধান্তকে সংবিধান পরিপন্থী বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

মঙ্গলবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

এতে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘গতকাল ১০ অক্টোবর মন্ত্রী পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে, এনআইডি কার্ড প্রস্তুতের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ন্যস্ত করা হলো। সরকারি এই সিদ্ধান্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ১১৯ এর সঙ্গে সাংঘর্ষিক এবং সংবিধান পরিপন্থী। মন্ত্রী পরিষদ আরও সিদ্ধান্ত নিয়েছে যে, নির্বাচন কমিশন চাইলে ১৮ বছরের বেশি বয়সীদের তথ্য নিতে পারবে।

সংবিধানের ১১৯ অনুচ্ছেদে বলা হয়, রাষ্ট্রপতি পদের ও সংসদের নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রস্তুতকরণের তত্ত্বাবধান, নির্দেশ ও নিয়ন্ত্রণ এবং অনুরূপ নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত থাকবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, ভোটার তালিকা এবং জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র একই বিষয়বস্তু নয়। সরকার মন্ত্রী পরিষদের এই সিদ্ধান্তের মাধ্যমে একটি বড় ধরনের বিভ্রান্তির জন্ম দিয়েছে। নির্বাচনের স্বচ্ছতার জন্য প্রথমে ভোটার তালিকা প্রণয়নের লক্ষ্যে সংবিধান অনুযায়ী ভোটার আইডি কার্ডের ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশন। পরে এই ভোটার আইডি কার্ডের বহুবিধ ব্যবহারের জন্য এনআইডি (ন্যাশনাল আইডি) কার্ড হিসেবে আইনের মাধ্যমে নামকরণ করা হয়।

এমন অবস্থায় মন্ত্রী পরিষদের এ সিদ্ধান্ত সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও সংবিধান পরিপন্থী ও বেআইনি। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে এ সিদ্ধান্ত সরকারের ষড়যন্ত্রের একধাপ অগ্রগতি ছাড়া আর কিছুই নয় বলে মনে করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..