মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনামঃ
প্রকল্পের তথ্য দিতে উপজেলা প্রকৌশলীর গড়িমসি, অতিরিক্ত মূল্য দাবি নান্দাইলে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করলেন ফয়সাল আহমেদ সান্তাহারে বিসমিল্লাহ হোটেলের মুরগির গ্রিল ও চাপ খেয়ে ৫জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ১২ কেজি এলপিজির নতুন দর ২০৬০ টাকা, বাড়ল ২২৩ টাকা ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১৯৭০ টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর খাগড়াছড়িতে বন ও প্রাণের উৎসবে সম্মাননা পেল হরিরামপুর শ্যামল নিসর্গ সান্তাহারে ট্রেড লাইসেন্স নবায়ন না করায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা সান্তাহার থেকে গাবতলীর তিন এলএসডিতে গেল শুধু কাগজ, অর্ধকোটি টাকার সরকারি চাল ব্যবসায়ীর গুদামে

বরগুনায় এক ঘন্টার মহিলা অধিদপ্তরের প্রতীকী উপ পরিচালক হলেন নাবিলা

খাইরুল ইসলাম মুন্না (বেতাগী):
  • আপলোডের সময় : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২
  • ৬২৮৪ বার পঠিত

বরগুনায় এক ঘন্টার জন্য উপ পরিচালক মহিলা অধিদপ্তরের দায়িত্ব পালন করেন এনসিটিএফে’র সদস্য তাহরিমা ইসলাম নাবিলা।

সোমবার সকাল ১০.০০ টায় বরগুনার মহিলা অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন্নাহার মুন্নি তার কার্যালয়ে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স এনসিটিএফ বরগুনার সদস্য তাহরিমা ইসলাম নাবিলার হাতে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর শেষে নতুন প্রতীকী দায়িত্বপ্রাপ্ত উপপরিচালককে ফুল দিয়ে বরন করে নেন এবং তার দপ্তরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়।

এনসিটিএফ বরগুনা জেলা কমিটির সভাপতি রাইমু জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা মহিলা অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন্নাহার মুন্নি, মহিলা অধিদপ্তরের বিভিন্ন বিষয়ের নারী প্রশিক্ষকবৃন্দ, জেলা এনসিটিএফ এর সদস্যবৃন্দ ও ভলান্টিয়ার। আন্তর্জাতিক কন্যা শিশু দিবস উপলক্ষে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় কন্যা শিশুদের ক্ষমতায়িত করার লক্ষে এ আয়োজন করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..