বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
সংস্কৃতির মিলনমেলায় তিন দিনের বর্ণাঢ্য আয়োজন, শেষ হলো SEU Cultural Fest Season 3 সান্তাহারে মাদক সেবন করে মাতলামি, দুই মাসের কারাদণ্ড আমতলীতে ছাত্রীদের ওয়াস রুমের ভিডিও ধারণ ও উত্ত্যক্ত করা শিক্ষকের বিরুদ্ধে এক বছরেও শাস্তি হয়নি বাল্যবিবাহ, শিশুশ্রম ও ঝরে পড়া রোধে নান্দাইলে অঙ্গীকার বেতাগীতে ৪০ কৃতি শিক্ষার্থী সংবর্ধিত, আদরীর দায়িত্ব নিল জনকল্যাণ পরিষদ তাড়াইলে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত মোরেলগঞ্জে সাংবাদিকের বাসায় চুরির চেষ্টা, শাবল ফেলে পালালো চোর সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা মো. হাবিবুর রহমান সেলিম রেজা ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গণতন্ত্র রক্ষায় গণমাধ্যম বাঁচাতে হবে: রাষ্ট্রপতি

মশার লার্ভা নিধনে সিটি করপোরেশনকে আরও সক্রিয় হতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৬২৬৬ বার পঠিত
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

এডিস মশার লার্ভা নিধনে সিটি করপোরেশনকে আরও সক্রিয় হতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শেখ রাসেল দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৫০০ মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র উদ্বোধন উপলক্ষে তিনি এ কথা বলেন। তিনি এ সময় আরও বলেন, মশা নিধন না করা গেলে পরস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। আর মশা নিয়ন্ত্রণ না করতে পারলে ডেঙ্গু রোগী বাড়বেই।

মন্ত্রী আরও বলেন, ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রায় সব জেলার হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। এই সময়ে এত ডেঙ্গু রোগী অনাকাঙ্ক্ষিত। হাসপাতালগুলোতে অনেক রোগী। স্বাস্থ্য মন্ত্রণালয় সেবার কাজ করছে। কিন্তু মশা নিয়ন্ত্রণ করতে না পারলে রোগী বাড়বেই। বাসাবাড়িতে মানুষকে সচেতন হতে হবে। আর সিটি করপোরেশনকে মশা নিধনে জোড়ালোভাবে কাজ করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরও বলেন, প্রাইভেট মেডিকেলে অনেক বেশি সিজার হচ্ছে, যা কাম্য নয়। নবনির্মিত মডেল স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নরমাল ডেলিভারিতে মনোযোগ থাকবে বেশি। পর্যায়ক্রমে আরও মডেল স্বাস্থ্যকেন্দ্র তৈরি করা হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..