শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনামঃ

শীঘ্রই মুক্তি পাচ্ছে তমার ‘ক্যাফে ডিজায়ার’

বিনোদন ডেস্কঃ
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২
  • ৬২৭৪ বার পঠিত

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। চলচ্চিত্রের পাশাপাশি বর্তমানে ওটিটি প্ল্যাটফরমের জনপ্রিয় মুখ তিনি। একের পর এক ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্মে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তমা। সেই ধারাবাহিকতায় নতুন একটি ওয়েব ফিল্ম মুক্তি পেতে যাচ্ছে। ওয়েব ফিল্মটির নাম ‘ক্যাফে ডিজায়ার’। ‘ঊনলৌকিক’ সিরিজের নির্মাতা রবিউল আলম রবি এটি নির্মাণ করেছেন। জানা গেছে, একটি দেশি প্ল্যাটফরমে দ্রুত মুক্তি পেতে যাচ্ছে। তারকা ভরপুর মনস্তাত্ত্বিক সম্পর্কের গল্প ‘ক্যাফে ডিজায়ার’। এ সিনেমা নিয়ে তমা বলেন, সিনেমাটিতে চমৎকার একটি গল্প রয়েছে। এতে কাজ করে তৃপ্তি পেয়েছি।

অনেক গুণী শিল্পীদের সঙ্গে কাজ করেছি। ভালো অভিজ্ঞতা হয়েছে। এখানে আমার চরিত্রটিও দারুণ। আশা করছি দর্শক উপভোগ করবেন সিনেমাটি। তমা মির্জা ছাড়াও আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সোহেল মণ্ডল, খাইরুল বাশার, শ্যামল মাওলা, সানজিদা প্রীতি, সারিকা সাবরিন, আইশা খান, ফারহানা হামিদ, প্রিয়ন্তী ঊর্বী, প্রিয়াম অর্চি, বায়েজিদ হক জোয়ারদারসহ অনেকেই অভিনয় করেছেন এই সিনেমায়।

 

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..