রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম হোসেনপুরে সাংবাদিক প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি ওলামা দলের কেন্দ্রীয় সদস্য মাওঃ শামীম আহমেদকে বহিষ্কার করে অবগতির নোটিশ জারি মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান বাতরোগে কর্মক্ষমতা হারাচ্ছেন বহু মানুষ, চিকিৎসা খরচে নিঃস্ব পরিবার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে – স্বাস্থ্যমন্ত্রী দিনমজুর থেকে মাদক-ডাকাতির আসামি, দুই ওয়ারেন্টে গ্রেপ্তার বাশার তাড়াইলে আছিয়া খাতুন মাদরাসায় পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল ও অভিভাবক সম্মেলন আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কাঠালিয়া উপজেলায় সমাজসেবক আতিকুর রহমান রুবেলের প্রচেষ্টায় নানা অবকাঠামোগত ও সামাজিক উন্নয়ন

পাকিস্তানে নিষিদ্ধ মাহিরার ছবি

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৬৫২১ বার পঠিত
ফাইল ছবি

পাকিস্তানি তারকা মাহিরা খান। বলিউডে তার অভিষেক ঘটেছিলো বলিউড বাদশা শাহরুখ খানের বিপরীতে। ‘রেইস’ ছবিতে অভিনয় করে আলোচনায় আসেন এ তিনি। এরপর থেকে বলিউডে এই নায়িকার চাহিদা বেড়েছে।

তবে সময়টা ভালো যাচ্ছেনা এ তারকার। সম্প্রতি বলিউড তারকা রনবীর কাপুরের সাথে ধুমপানের একটি ছবি নিয়ে বেশ সমালোচিত হয়েছিলেন তিনি। এবার পাকিস্তানে নিষিদ্ধ করা হয়েছে তার একটি ছবি।

‌‘ভার্না’ শিরোনামের ছবিটিতে একজন ধর্ষিতার ভূমিকায় অভিনয় করেন মাহিরা খান। ছবিটিতে তার বিপরীতে অভিনয় করেছেন পাকিস্তানি নায়ক হারুন শহিদ। জানা গেছে, ছবিটিতে অযাচিতভাবে ধর্ষণকে তুলে ধরা হয়েছে দাবি করে ছবিটি নিষিদ্ধ করেছে পাকিস্তান সেন্সরবোর্ড।

তবে ছবিটির পরিচালক শোয়াইব মনসুর জানিয়েছেন, গল্পের তাগিদেই দৃশ্যটির চিত্রায়ন করা হয়েছে। পাকিস্তান সেন্সর বোর্ডের এমন আচরণে বিস্মিত তিনি।

এদিকে ছবি আটকে দেয়ার সিদ্ধান্তে দেশটিতে সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান সেন্সর বোর্ড। এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন অনেক পাকিস্তানি তারকারাও।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..