শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন রূপগঞ্জের ইউএনও সাইফুল ইসলাম আড়াইহাজারে খাদ্যপণ্যের অনিয়মে এসিআই গ্রুপকে লাখ টাকা জরিমানা নান্দাইলে মুশুল্লী উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো: ওমর ফারুক মোরেলগঞ্জের বলইবুনিয়ায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সাদিক শিকদার নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জের স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান সংরক্ষিত নারী আসনের এমপি সুবর্ণা সিকদারের সান্তাহারে অটো রাইস মিলের প্রভাবে ইরামতি খাল সংরক্ষণের অভাবে বিলুপ্তের পথে আমতলীতে বিডি কেয়ার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ আমতলী আদালতে জব্দ ১৪০ মামলার মাদকদ্রব্য ধ্বংস খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

জমকালো আয়োজনে ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের উৎসব

আসাদুজ্জামান সজীব:
  • আপলোডের সময় : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ৬১২১ বার পঠিত

আসাদুজ্জামান সজীব:

চতুর্থবারের মতো জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো পটুয়াখালী উৎসব। ঢাকায় বসবাসরত ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত পটুয়াখালী জেলার সাংবাদিক পরিবার, সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীসহ বিশিষ্টজনদের মিলনমেলায় পরিণত হয় এই উৎসব। শুক্রবার (১৩ জানুয়ারি) এই আয়োজন করা হয়।

ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম (পিজেএফ) আয়োজিত এই উৎসব জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। বিকেল ৩টা থেকে শুরু করে রাত অবধি চলা এই আয়োজন ছিল উৎসবমুখর।

এর আগে উৎসব উপলক্ষে প্রকাশিত স্মরণিকার মোড়ক উম্মোচন করেন অতিথিবৃন্দ ও স্মরণিকা উপ-কমিটির সদস্যবৃন্দ। আমন্ত্রিত অতিথিরা পেশাগত ঐক্য, ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরাম’র (পিজেএফ) পথচলায় পাশে থাকার কথা বলেন। একইসঙ্গে পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলের সমস্যা, সম্ভাবনা নিয়ে গণমাধ্যম কর্মীদের প্রতি লেখনির মধ্য দিয়ে নীতি নির্ধারকদের দৃষ্টিগোচর করার অনুরোধ করেন। পটুয়াখালীর উন্নয়ন ও অগ্রগতিতে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করারও প্রত্যয় ব্যক্ত করেন উৎসবে অংশ নেয়া বিশিষ্টজনেরা।

সংগঠনের সভাপতি সহিদুল ইসলাম রানার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন রাসেল।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, সাবেক চীফ হুইপ পটুয়াখালী-২ আসনে সংসদ সদস্য আ.স.ম ফিরোজ, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস.এম শাহজাদা, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান সহ সাংবাদিক নেতৃবৃন্দ ও রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক নেতৃবৃন্দ ও সরকারি-বেসরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা।

স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক ও সংগঠনের সহ-সভাপতি গাজী আব্দুল হাদী, সদস্য সচিব ও যুগ্ম সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান। উৎসবের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, সদস্যদের মাঝে উপহার প্রদান ও নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..