শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময় মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী

হিরো আলমের উপহারের গাড়ী হবে এম্বুলেন্স

এনামুল হক রাঙ্গা (বগুড়া প্রতিনিধি):
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৯৮৯ বার পঠিত
থাকবে বগুড়া শজিমেক হাসপাতালে

হবিগঞ্জে উপহার পাওয়া গাড়িটি দরিদ্র রোগী ও লাশ পরিবহনের কাজে ব্যবহারের লক্ষ্যে অ্যাম্বুলেন্সে রূপান্তর করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সামনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন সময়ের আলোচিত সমালোচিত কন্টেন্ট হিরো আলম।

কবে নাগাদ এ অ্যাম্বুল্যেন্স সেবার কার্যক্রম শুরু হবে— গতকাল দুপুরে মুঠোফোনে হিরো আলম বলেন, গাড়িটি নিয়ে অনেক ঝামেলা হয়েছে।

গাড়ীটার কিছু মেরামত করতে হবে। তা ছাড়া ১০ বছরের ট্যাক্স বাকি। এ বিষয়গুলো আগে জানা ছিল না। তাই অ্যাম্বুল্যান্স সেবা শুরু করতে কিছুটা সময় লাগবে।

এ সময় তিনি জানান, হবিগঞ্জে এসে তিনি মুগ্ধ হয়েছেন। ভবিষ্যতেও আসার ইচ্ছা রয়েছে। এখানে মানব সেবার কাজ করারও পরিকল্পনা রয়েছে। এর আগেও সিলেটে বন্যার সময় এখানে এসে কাজ করেছেন বলে জানান তিনি।

এসময় তিনি আরো বলেন, উপহার তো শুধুই উপহার সেখানে নতুন পুরনো কোনো সমস্যা নয়।তিনি ভালবেসে উপহার দিয়েছেন, আমিও তা সাদরে গ্রহন করেছি। আর সিদ্ধান্ত নিয়েছি গাড়ীটি অবশ্যই মানব সেবার কাজে লাগিয়ে দিবো।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..