বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির বার্ষিক সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত

ক্যাম্পাস প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৫৯৮১ বার পঠিত

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির (বাকসাস) বার্ষিক সাধারণ সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় নতুন কার্যকরী পরিষদ ২০২৩-২৪ কমিটির বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকসাস’র প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ ক্রাইম রিপোর্টার অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য আমানুর রহমান রনি। প্রধান আলোচক ছিলেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. মনিরুল ইসলাম মনি।

বাঙলা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি নাজমুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাফর ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙলা কলেজ সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সম্পাদক শাহরিয়ার মাসুদ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সাংবাদিক নেতা মমিনুল হক খান, সাজিদুর রহমান সজিব, শাওন হোসাইন, বেলাল শেখ প্রমুখ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..