মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাস ভাড়া বাড়াতে বৈঠকে বিআরটিএ ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী স্পিকারের কাছ থেকে চিঠি পেলে গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা: ইসি সচিব ডেঙ্গুতে ২০ দিনে ৯৩ জনের মৃত্যু রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম ও প্রথম স্ত্রী মাকসুদা জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী ভূমি দখলকারীদের কঠিন হুঁশিয়ারি, এক পার্সেন্ট জমিও ছাড় নয় : ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন নান্দাইলে পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে মুশুলী ইউনিয়ন বিএনপির মিছিল ও আলোচনা সভা মোরেলগঞ্জে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলাম মোস্তাফা হাওলাদারকে বিদায়ী সংবর্ধনা আদমদীঘিতে বাবার চেয়ে মেয়ের ১০৪ বছর বয়স বেশি!

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০১৭
  • ৬৬৯০ বার পঠিত
ফাইল ছবি

আজ বিশ্ব ডায়াবেটিস দিবস। এ বছর দিবসের প্রতিপাদ্য- ‘ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে গর্ভধারণ হোক পরিকল্পিত’। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশও জনগণের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে এবার বাংলাদেশ ডায়াবেটিক সমিতিসহ (বাডাস) বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

এ উপলক্ষে দেশব্যাপী ডায়াবেটিস সম্পর্কিত সচেতনতামূলক পোস্টার, লিফলেট বিতরণ ছাড়াও আজ সকাল সাড়ে ৮টায় শাহবাগ থেকে র‌্যালি বা পদযাত্রার আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় বারডেম অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগীদের নিয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব।

দুপুর ১২টায় একই অডিটোরিয়ামে একটি আলোচনাসভা অনুষ্ঠিত হবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রোটারি জেলা ৩২৮১-এর গভর্নর রোটারিয়ান ফজলুল হক আরিফ। তারা ‘ডায়াবেটিসের ঝুঁকি এড়াতে গর্ভধারণ হোক পরিকল্পিত’ শীর্ষক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত সমিতি, বারডেম, এনএইচএন ও এইচসিডিপর উদ্যোগে শাহবাগ (জাতীয় জাদুঘরের সামনে), প্রেসক্লাব ও ধানমন্ডি রবীন্দ্র সরোবরসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয়।

১৪ নভেম্বর সকাল ৮টায় বিআইএইচএস-এর উদ্যোগে মিরপুর বাংলা কলেজের সামনে থেকে মিরপুর-১ নম্বর গোল চত্বর পর্যন্ত এবং এনএইএচ-এর উদ্যোগে ধানমন্ডি রোড ১০ থেকে রবীন্দ্র সরোবর থেকে আলাদা শোভাযাত্রা বের করা হবে। ১৫, ১৬ ও ১৭ নভেম্বরও এনএইচএন-এর উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় আলাদা তিনটি পদযাত্রা অনুষ্ঠিত হবে।

একই দিন সকাল ৯টায় ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে দিবসটি উপলক্ষে ফ্রি হার্ট ক্যাম্পের উদ্যোগ নিয়েছে। এতে রোগীরা বিনামূল্যে নিবন্ধন, চিকিৎসা পরামর্শ ও ওষুধ ছাড়াও ১৫ শতাংশ কমিশনে হাসপাতালের অন্যান্য পরীক্ষা করাতে পারবেন।

১৭ নভেম্বর শুক্রবার সকাল ১০টায় শাহবাগস্থ চারুকলা ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..