মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য হিরু আর নেই সান্তাহারে পুলিশের ক্লিন অপারেশন: দুই নারী গ্রেফতার বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

বরগুনায় ছাত্রলীগের ৩ নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক বহিষ্কার

আরিফুর রহমান সুজন:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ৬০০৯ বার পঠিত

বরগুনায় ছাত্রলীগের ৩ নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবং সংগঠনের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) মুঠোফোনে বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা।

গতকাল সোমবার (২১ আগস্ট) রাতে ছাত্রলীগের এক জরুরি সভায় জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা ও সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান ইমরানের সই করা এক বিজ্ঞপ্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ছাত্রলীগের সভাপতি রাসেল ফরাজী, ৯ নম্বর এম. বালিয়াতলী ইউনিয়ন ছাত্রলীগের এইচ. এম আল মামুন ও পাথরঘাটা উপজেলার কাকচিড়া থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল রাহাত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক নীতি-আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় তাদের সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তাদের স্থায়ী বহিষ্কার করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগকে সুপারিশ করা হয়েছে।

তবে সুনির্দিষ্ট কি কারণে তাদের বহিষ্কার করা হয়েছে তা ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

জানা গেছে, আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করে ছাত্রলীগের এসব নেতা তাদের ফেসবুকে লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’ কেউ কেউ সাঈদীর ছবি ও ভিডিও শেয়ার করেন। এরপরই তাদের প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এবং সংগঠনের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদের সাময়িক বহিষ্কার করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..