মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য হিরু আর নেই সান্তাহারে পুলিশের ক্লিন অপারেশন: দুই নারী গ্রেফতার বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

যৌতুক মামলায় বরগুনার নির্বাচন অফিসের ‘অফিস সহকারি’ গ্রেফতার

জিয়াউর রহমান (নিজস্ব প্রতিনিধি):
  • আপলোডের সময় : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬০১২ বার পঠিত

পটুয়াখালি জেলার মির্জাগঞ্জ উপজেলায় যৌতুক মামলায় ইউসুফ মিয়া (৪১) নামে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। মির্জাগঞ্জ উপজেলা সংলগ্ন একটি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইউসুফ মোল্লা বরগুনা নির্বাচন অফিসের অফিস সহকারি কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত আছেন। সে মির্জাগঞ্জের ৫নং কাকড়াবুনিয়া ইউনিয়নের বৈদ্যপাশা গ্রামের ফরিদ মোল্লার পুত্র।

জানা যায়, গত ১৬ আগস্ট তার স্ত্রী বাদী হয়ে স্বামী ইউসুফ মিয়া ও ভাসুর রাজ্জাক মোল্লাকে আসামী করে মির্জাগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে যৌতুক মামলা দায়ের করেন।
আদালত ইউসুফ মিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন আসামি। অবশেষে পুলিশের অভিযানে ২২ সেপ্টেম্বর সন্ধা ৭টায় গ্রেফতার হন আসামী ইউসুফ মোল্লা।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্ত্রীর করা যৌতুক মামলার পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেপ্তার করে আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..