বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা ক্রীড়াঙ্গনের নীরব কারিগর: আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে সেলিম রেজার গভীর শ্রদ্ধাঞ্জলি কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন রবিন খান রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার

মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৫৯১৩ বার পঠিত

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মালদ্বীপের রাজধানী মালের রিপাবলিক স্কয়ারে স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সে দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জ  এবং ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফের শপথ অনুষ্ঠানে দেশের পক্ষে যোগ দেন তিনি। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, সিশেলসের ভাইস প্রেসিডেন্ট, চীনের বিশেষ দূত, ভারত, পাকিস্তান, তুর্কি, ইউএই’র মন্ত্রী, রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠান শেষে অতিথিরা মালদ্বীপের রাষ্ট্রপতির নৈশভোজে অংশ নেন।
পিপলস ন্যাশনাল কংগ্রেস প্রার্থী মোহামেদ মুইজ্জ গত ৯ ও ৩০ সেপ্টেম্বর যথাক্রমে প্রথম ও দ্বিতীয় রাউন্ডের সরাসরি জনগণের ভোটে নির্বাচনে ৫৪.০৪ শতাংশ ভোট পেয়ে মলদিভিয়ান ডেমোক্রেটিক পার্টির প্রার্থী পূর্বের প্রেসিডেন্ট ইবরাহিম মোহামেদ সলিহকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হন।
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, যুব ও ক্রীড়া, বিমান চলাচল, তথ্য প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রয়েছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রীর মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..