বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা ক্রীড়াঙ্গনের নীরব কারিগর: আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে সেলিম রেজার গভীর শ্রদ্ধাঞ্জলি কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন রবিন খান রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার

আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৫৯২৬ বার পঠিত

আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
আজ মঙ্গলবার দুপুরে দলীয় মনোনয়ন নিয়ে সিলেট এসে পৌঁছালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে তাকে দেওয়া অভ্যর্থনার জবাবে তিনি এ মন্তব্য করেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী সবার উদ্দেশ্যে বলেন, দলের সভাপতি জাতির পিতার কন্যা শেখ হাসিনা আমাকে নৌকার প্রার্থী হিসাবে আবারও মনোনীত করেছেন। আমি আপনাদের দোয়া ও সহযোগিতা চাই, যাতে নির্বাচনে জয়ী হয়ে সিলেট তথা দেশবাসীর সেবায় আন্তরিকভাবে কাজ করতে পারি।
তিনি আগামী নির্বাচনে আওয়ামী লীগ আবারও বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদেরকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এসময় অভ্যর্থনা জানাতে দলীয় নেতাকর্মী সহ বিপুল সংখ্যক লোকজন বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..