সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে বাংলাদেশ খেলাফত মজলিসের ঈদ পুনর্মিলনী ও চেয়ারম্যান প্রার্থী বাছাই সভা অনুষ্ঠিত বরগুনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঈদ পুনর্মিলনী, এলাকায় চাঞ্চল্য সৃষ্টি মোরেলগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে দোতলা বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি ৩০ লক্ষাধিক টাকা মোরেলগঞ্জে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি আব্দুল আলীমের ঢাকা কলেজস্থ নান্দাইল ছাত্র ঐক্য পরিষদের আলোচনা সভা ও বৃক্ষরোপন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সাথে সাংবাদিকদের ঈদ শুভেচ্ছা বিনিময় মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার রাত পোহালেই ঈদ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী “আবার ফিরে আসবে বলে “

আদম তমিজি হক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৫৯৩৪ বার পঠিত

আলোচিত ব্যবসায়ী আদম তমিজি হককে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (৯ ডিসেম্বর) তাকে গ্রেফতার করে ডিবির একটি টিম। আটকের পর তাকে রাজধানীর মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।

এর আগে, গত ১৬ নভেম্বর আদম তমিজির বাড়িতে অভিযান চালায় র‍্যাব। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তার বিরুদ্ধে রাষ্ট্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগ আনা হয়েছে।

গত সেপ্টেম্বরে নিজের পাসপোর্ট পুড়িয়ে ব্যাপক আলোচনায় আসেন আদম তমিজি। ওই ঘটনার পর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য পদ থেকে আদম তমিজি হককে অব্যাহতি দেয়া হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..