বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা ক্রীড়াঙ্গনের নীরব কারিগর: আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে সেলিম রেজার গভীর শ্রদ্ধাঞ্জলি কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন রবিন খান রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার

আপিলে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৬ জন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৫৯০৩ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের প্রথমদিনের আপিল শুনানিতে ৫৬ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। ৩২ জনের আপিল নামঞ্জুর করা হয়েছে এবং ৬ জনের বিষয়ে রায় পরে জানানো হবে।
আজ রোববার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন আপিল শুনানিতে আজ এ সিদ্ধান্ত দেন। এ সময় প্রার্থীদের পক্ষে তার আইনজীবীরা ও প্রার্থী সশরীরে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত ছিলেন।
নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে দাখিলকৃত ২ হাজার ৭১২টি মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তারা বিভিন্ন কারণে ৭৩১ জনের মনোনয়নপত্র বাতিল করেন এবং ১ হাজার ৯৮৫টি গ্রহণ করেন। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১ জন প্রার্থী নির্বাচন কমিশনে (ইসি) আপিল দায়ের করেন। এসব আপিল আবেদন বিষয়ে আজ থেকে শুনানি শুরু হয়েছে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। রায়ে সন্তুষ্ট না হলে প্রার্থীদের উচ্চ আদালতে যাওয়ার সুযোগ রয়েছে।
সকাল ১০ টায় এই আপিল শুনানি শুরু হয়। আজ ১০০ জন প্রার্থীর আপিল শুনানি হওয়ার কথা ছিল।  এর মধ্যে  ৯৪ প্রার্থীর শুনানি হয়, ৬ জন অনুপস্থিত ছিলেন। ফলে শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৬ জন প্রার্থী। এছাড়া, ৩২ জন প্রার্থীর আপিল নামঞ্জুর করে ইসি। ৬ জন প্রার্থীর বিষয়ে  আদেশ পরে দেয়া হবে বলে জানানো হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..