বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
এনবিআরের শহিদুল ইসলামের দেশজুড়ে শত কোটি টাকার সাম্রাজ্য:স্বপরিবারে মালয়েশিয়ায় চম্পট! প্রাণিসম্পদের প্রকল্প পরিচালক ডা. আব্দুর রহিমের হাতে কর্মকর্তারা জিম্মি ! আরপিসিএল’র এমডি নিয়োগে নজিরবিহীন জালিয়াতি ও অনিয়মের অভিযোগ ! গুলশান সাব-রেজিস্ট্রার আব্দুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে দুর্নীতি ও রাজস্ব ফাঁকির অভিযোগ গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলামের বিরুদ্ধে যত অভিযোগ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আজাদের অভিনব টেন্ডার বাণিজ্যের অভিযোগ বিআইডাব্লিউটিএর প্রকল্প পরিচালকের নেতৃত্বে লুটপাট ও দূর্নীতির মহাযজ্ঞ ভুয়া মার্কিন ডাক্তারের মুখোশে প্রতারণার সাম্রাজ্য মুজিবুলের ঢাকার ‘সবুজ ফুসফুস’ যেন নীরব ঘাতক বিটিআরসি উপপরিচালকের জিও অতিরিক্ত বিদেশে অবস্থান, ধামাচাপার চেষ্টা

আমি আস্থা রাখি দক্ষিণাঞ্চলের মানুষ লাঙ্গলকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করবে; এবিএম রুহুল আমিন হাওলাদার

মনজুর মোরশেদ তুহিন (পটুয়াখালী) প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৫৯৯৫ বার পঠিত

বাংলাদেশ জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান ও পটুয়াখালী-১ আসনে জাপা মনোনীত প্রার্থী এবিএম রুহুল আমিন তার নির্বাচনী প্রচারনাকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি আস্থা রাখি দক্ষিণাঞ্চলের মানুষ লাঙ্গলকে ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাত শক্তিশালী করবে।

(শনিবার) ২৩শে ডিসেম্বর দিনব্যাপি প্রচারনার মধ্যে পটুয়াখালী পৌরসভার মুসলিম কবরস্থানে প্রায়াত সাংসদ সাহজাহান মিয়া, বীর মুক্তিযোদ্ধা মোসাররফ হোসেন ও অন্যান্ন কবরবাসীর জন্য দোয়া মোনাজাত করেন। এরপর শহরের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে আগত শিক্ষা ট্রেনিং নিতে আসা শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এছাড়াও সরকের দুই পার্শে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, পথচারী, এলাকাবাসীর মধ্যে লাঙ্গল প্রতিকের লিফলেট বিতরণ করেন।

লিফলেট বিতরণকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,এখন আমরা দক্ষিণাঞ্চলের মানুষ দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়েছি মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য। প্রধানমন্ত্রীর জাতীয় পার্টির সাথে জোট বেঁধে যে শক্তি, গতি এবং নির্ভরতা পেয়েছেন তাতে মানুষের সমর্থন বেড়ে গেছে ও মানুষের ভালোবাসা পেয়েছেন। তাই আজকে দেশে একটি বিবর্তন পরিবর্তন। এক সময় বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ এখন তার নামের পাশে কন্যার নাম যুক্ত হয়েছে। আমি আপনাদের কাছে দোয়া চাই এবং সমারথন চাই। আমমাকে ভোট দেয়া মানেই শেখ হাসিনাকে ভোট দেয়া।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..