বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা ক্রীড়াঙ্গনের নীরব কারিগর: আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে সেলিম রেজার গভীর শ্রদ্ধাঞ্জলি কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন রবিন খান রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার

এক কোটি পরিবারকে পাঁচটি পণ্য দুই দফা ভর্তুকি মূল্যে দেয়া হবে : বাণিজ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৫৯০৩ বার পঠিত

বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, আসন্ন রমজান মাসে টিসিবির মাধ্যমে এক কোটি ফ্যামিলি কার্ডধারীদের পাঁচটি পণ্য দুই দফা ভর্তুকি মূল্যে দেয়া হবে।
তিনি এসময় কৃত্রিম সংকট তৈরি করে বাজার অস্থিতিশীল না করার জন্য সকল ব্যবসায়ীদের আহবান জানান।
আজ টাঙ্গাইলে নিজ নির্বাচনী এলাকা দেলদুয়ার ও নাগরপুরে উপজেলা প্রশাসন আয়োজিত পৃথক নাগরিক সংবর্ধনা ও মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
রমজানকে কেন্দ্র করে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের যথেষ্ট মজুত আছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, টিসিবি’র পণ্য আগে ট্রাকে করে বিক্রয় করা হতো। এখন ডিলারদের মাধ্যমে দেয়া হচ্ছে। কার্ডধারীরা ডিলারদের দোকান থেকে যাতে নিজেদের সুবিধামত সময়ে নিতে পারে সে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পণ্যের দাম কমানোর কোনো ম্যাজিক নেই তবে একটি সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করতে পারলে যেটাকে আমরা স্মার্ট বাজার ব্যবস্থাপনা বলছি। এটা করতে পারলে বাজারে পণ্য সরবরাহ বাড়বে এবং দ্রুততম সময়ের মধ্যে ভোক্তার নিকট ন্যায্যমূল্যে পৌঁছাবে। বাজারে দামের উপর প্রভাব পড়বে।
তিনি  জানান, টাঙ্গাইলের ঐতিহ্য তাঁত শিল্পকে আরো এগিয়ে নিতে নতুন পরিকল্পনা নেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তশিল্পকে এবছরের বর্ষপণ্য ঘোষণা করেছেন। এর প্রেক্ষিতে আমরা একটি গ্রাম একটি পণ্য স্লোগান নিয়ে কাজ শুরু করেছি।
তিনি এক্ষেত্রে টাঙ্গাইল জেলা বিশেষ করে দেলদুয়ারের শীতল পাটি এবং মৃৎশিল্প নিয়ে কাজ করতে উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..