বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা ক্রীড়াঙ্গনের নীরব কারিগর: আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে সেলিম রেজার গভীর শ্রদ্ধাঞ্জলি কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন রবিন খান রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার

বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে : যুব ও ক্রীড়া মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৮৯৬ বার পঠিত

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের চলমান সংস্কার ও  আধুনিকায়নের কাজ এ বছরের ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান।
মন্ত্রী আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো বঙ্গবন্ধু  স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন কাজ পরিদর্শন শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে  এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘আমরা আর বিলম্ব করতে চাই না। নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে চাই। নির্ধারিত সময়ের মধ্যে স্টেডিয়ামের কাজ শেষ করার লক্ষ্যে একটি কমিটি গঠন করা হবে যেখানে মন্ত্রণালয়ের প্রতিনিধি, জাতীয় ক্রীড়া পরিষদের প্রতিনিধি, বাফুফের প্রতিনিধি ও একজন টেকনিক্যাল এক্সপার্ট থাকবে। কমিটি  নির্ধারিত সময় অন্তর অন্তর অগ্রগতি প্রতিবেদন দাখিল করবে।’
এ সময়ে যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ ও মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও জাতীয় ক্রীড়া পরিষদ, বাফুফে ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..