বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী আজ শহীদ নূর হোসেন দিবস ৪৫ জেলায় অভিযান, ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৩, একজনের কারাদণ্ড মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি সান্তাহার পৌরসভায় রাজস্ব আদায়ে কালেকশন বুথ উদ্বোধন করলেন প্রশাসক পটুয়াখালীতে বিসিক উদ্যোক্তা মেলায় বাড়ছে ক্রেতা-দর্শনার্থী, নতুন স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা আমতলীতে মামলা তুলে না নিলে নারীকে এসিড নিক্ষেপের হুমকির অভিযোগ ১২ বছর পর আমতলীতে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

মুরাদের মধ্যে তিন মাস ধরে অস্বাভাবিকতা দেখছিলাম- তথ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৬৪৫৯ বার পঠিত

তিন মাস ধরে ডা. মুরাদ হাসানের মধ্যে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, প্রতিমন্ত্রী হিসেবে সব সময় মুরাদ হাসানের সহযোগিতা পেয়েছি। তবে গত তিন মাস ধরে তার আচরণে পরিবর্তন দেখেছি। তার সাম্প্রতিক কিছু মন্তব্য দলের সঙ্গে আলোচনা না করেই তিনি দিয়েছেন। দল বা সরকার বিব্রত হয় এমন কোনো কিছুই প্রধানমন্ত্রী সহ্য করেন না।

সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পদত্যাগ করার জন্য বলেছেন। সে অনুযায়ী তার সাইন করা পদত্যাগপত্র একটু আগে মন্ত্রিপরিষদ বিভাগে নিয়ে গেছে তার পিআরও। তার সবগুলো ঘটনা, পুরো বিষয়টি আসলে দুঃখজনক।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..