বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা ক্রীড়াঙ্গনের নীরব কারিগর: আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে সেলিম রেজার গভীর শ্রদ্ধাঞ্জলি কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন রবিন খান রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার

মস্কোতে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৫৯০০ বার পঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মস্কোর ক্রোকাস সিটি হলে সংঘটিত সন্ত্রাসী হামলায় ১৩০ জনেরও বেশি লোক নিহত হওয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন।
রাশিয়ার প্রেসিডেন্ট  ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক চিঠিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী ২০২৪ সালের ২২শে মার্চ মস্কোর ক্রোকাস সিটি হলে কাপুরুষোচিত ও বিবেকহীন সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান।
তিনি বলেন, “এতগুলি নিরপরাধ লোকের প্রাণহানি ঘটায় আমি অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ। “আমি নিহতদের বিদেহী আত্মার মুক্তির জন্য প্রার্থনা করছি এবং তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। ”
শেখ হাসিনা এ হামলায় যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন।
এ ধরনের সন্ত্রাসী কর্মকা- সমগ্র মানব সভ্যতা ও এর মূল্যবোধের ওপর আঘাত উল্লেখ করে প্রধানমন্ত্রী লেখেন, ‘বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি রাশিয়ার বন্ধুত্বপ্রতীম জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি এবং আপনাদের আশ্বস্ত করতে চাই যে, এই কঠিন সময়ে আমরা রাশিয়ার পাশে আছি।”
তিনি আরো বলেন, “আমার সরকার সর্বদা সব ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছে এবং আমি এই ধরনের জঘন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও জোরদার করার অপেক্ষায় রয়েছি।”
শেখ হাসিনা তার সর্বোচ্চ বিবেচনা অব্যবাহত রাখার আশ্বাস ব্যক্ত করেছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..