বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

আকাশ: কবি মাহফুজ রকি

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৬১৩৪ বার পঠিত
আকাশ: কবি মাহফুজ রকি
আকাশের নীলিমার পানে তাকিয়ে একটি বার আকাশকে প্রশ্ন করলাম,
আকাশ, তুমি কি বলতে পারো?কাকে ভয় কর তুমি,কার শক্তি বেশি?
মিথ্যা না গীবতের!
আকাশ মুচকি হেসে বললো,কেন জানো না তুমি?
উপহাস করছো বুঝি আমার সনে তুমিই তার- চাক্ষুষ প্রমাণ,
দেখেছি আমি ক্ষণে।
আহ! বলোনা আকাশ ভাই,আমি তোমার জিহ্বা উচ্চারিত শব্দ থেকে শুনতে চাই।
যদি শোনায় গো আমি তোমায়,কি উপহার দিবে যে আমায়?
বিশাল গগনের আবার কিছু চাই,শুনে যে বড্ড হাসি পাই।
হাসো তবে প্রাণ খুলে,মেঘের রাজ্যে যাচ্ছি চলে।
আরে! আরে! ও আকাশ ভাই দেবার মতো কিছুই নাই,
আকাশ-রকির ভালবাসা,সবাইরে শুধাইতে চাই।
যাহ দুষ্ট! লাজ-লজ্জা কি গেল বুঝি? কি জানতে চাও বল, ওরে পাজি।
মিথ্যা কি?গীবত কি? বলো আকাশ ভাই,এহেন কর্ম সাধিলে কোন যে শাস্তি হয়?
অগ্র-পশ্চাতে অন্যের দোষ যারা বলে বেড়ায়, শরীয়তের পরিভাষায় তাকে গীবত বলা হয়।
পবিত্র কোরআনে,মহান আল্লাহর বাণী-গীবতকারী,মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য জানি।
“মিথ্যাচারীরা ধ্বংস হোক” সুরা : জারিয়াত-১০ নং আয়াতে আছে তাই,
সত্য পুণ্যের পথ দেখায় পুণ্য জান্নাতের পথ বাধায়, নবীর হাদিস হতে মোরা তাইতো শিক্ষা পাই।
মিথ্যা সকল পাপের জননী,মিথ্যা ঈমানের পরিপন্থী-
মিথ্যা বলার শাস্তিস্বরূপ,আছে যন্ত্রণাদায়ক শাস্তি।
সত্যকে তোমরা ধরো আঁকড়ে ভয় কর তুমি আল্লাহকে,
সত্য বলার বিনিময়ে খোদা জান্নাত দিবে তাকে।
মুগ্ধ আমি সিক্ত আমি তোমার বৃত্তান্ত শুনে,
যুগ ধরে যে থাকতে চাই,আমি তোমার সনে।
তোমাই ছাড়া দুচোখ আমার কিছুই ভাবতে না চাই,
রকি তোমায় রাখতে চাই,তার যে দুটি পাতায়।
আকাশকে যদি পেতে চাও নির্মল-স্বচ্ছ হও,
মিথ্যা,গীবত ছেড়ে তবে আকাশকে বুকে নাও।
রচনাকালঃ ২৪/০৪/২০২৪ইং,রোজ-বুধবার।
লেখক ও কবি মাহফুজ রকি
শিক্ষক,কুসুমপুরা হাই স্কুল এন্ড কলেজ,পটিয়া,চট্টগ্রাম,কো-অর্ডিনেটর ও সিনিয়র ইউনিট লিডার-আনসার কমান্ডার খলিলুর রহমান মুক্ত স্কাউট গ্রুপ,সহ-কোষাধক্ষ-বিনয়বাঁশী শিল্পী গোষ্ঠী,প্রতিষ্ঠাতা-পরিচালক:এম আর একাডেমি,ভাইস-চেয়ারম্যান: ড. বিকিরণ অধ্যক্ষ প্রীতিলতা ফাউন্ডেশন,চট্টগ্রাম।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..