বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাল্যবিবাহ ও শিশুশ্রম রোধে নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের সচেতনতামূলক প্রচারণা ও নাটিকা পরিবেশন আমতলীতে গানপাউডার দিয়ে ঘরে আগুন দেওয়ার হুমকির অভিযোগ, ২০ নারীর সংবাদ সম্মেলন আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার তুরস্কের আন্তালিয়ায় প্রধানমন্ত্রী আজ শহীদ নূর হোসেন দিবস ৪৫ জেলায় অভিযান, ১১৯ প্রতিষ্ঠানকে জরিমানা মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে আটক ৩, একজনের কারাদণ্ড মানুষের অসচেতনতা বৈদ্যুতিক ত্রুটিতে বিপন্ন পরিবেশ, কাঠালিয়ায় প্রতিদিন প্রাণ হারাচ্ছে নিরীহ পাখি সান্তাহার পৌরসভায় রাজস্ব আদায়ে কালেকশন বুথ উদ্বোধন করলেন প্রশাসক পটুয়াখালীতে বিসিক উদ্যোক্তা মেলায় বাড়ছে ক্রেতা-দর্শনার্থী, নতুন স্বপ্ন দেখছেন উদ্যোক্তারা

ডা. মুরাদকে জামালপুর আ.লীগ থেকে বহিস্কার

জামালপুর প্রতিনিধি:
  • আপলোডের সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৬৩৪৫ বার পঠিত

সদ্য বিদায়ী তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপিকে জামালপুর জেলা আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়।

তিনি জেলা আ.লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ছিলেন। সোমবার সন্ধ্যায় জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভাশেষে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ সাংবাদিকদের এই সিদ্ধান্তের কথা জানান। মুরাদ হাসানকে বহিস্কারে হার্ড কপি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হচ্ছে। তার বিরুদ্ধে দলের ভাবমূর্তি ক্ষুন্ন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

রাতেই আ’লীগের কেন্দ্রে বহিস্কারাদেশ পৌঁছানো হবে। পত্রপ্রাপ্তির পর কেন্দ্রীয় কমিটি তাকে চূড়ান্ত বহিস্কারের সিদ্ধান্ত নিবে। জেলা আওয়ামী লীগের এই সিদ্ধান্তে স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা স্বস্তি প্রকাশ করেছে। সাম্প্রতিক সময়ে কিছু বিতর্কিত বক্তব্যের জন্য গতকাল ডা. মুরাদ হাসানকে তথ্য ও স¤প্রচার প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

মুরাদ হাসানকে মন্ত্রী পরিষদ থেকে পদ ত্যাগের আদেশ দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন নেতা-কর্মীসহ সূধি মহল এমনকি বিএনপিও। এতেই শেষন য়, মুরাদের নিজ এলাকায়ও চলছে আনন্দ উল্লাস, মিস্টি বিতরণ এমনকি মুরাদের কুশপুত্তলিকা দাহ করা হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..