বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা ক্রীড়াঙ্গনের নীরব কারিগর: আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে সেলিম রেজার গভীর শ্রদ্ধাঞ্জলি কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন রবিন খান রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার

বেনজীর-মতিউর-এর কুশপুতুল দাহ করায় হুমকি : উদ্বেগ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৫৮৮৭ বার পঠিত

বেনজীর-মতিউর-এর কুশপুতুল দাহর পর থেকে হুমকিতে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী, প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, যুগ্ম মহাসচিব মনির জামান, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।

৩০ জুন প্রেরিত বিবৃতিতে উল্লেখ করা হয়- গত ২৮ জুন সকালে দুর্নীতিরোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে দুর্নীতিবাজ বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ ও  সমাবেশ করার সময় পুলিশি বাঁধার সম্মুক্ষিণ হন  নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ।  এসময় নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদীকে উঠিয়ে নিয়ে যাওয়ারও হুমকি দেন দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তা বুলবুল। তিনি এসময় ব্যানার কেড়ে নিয়ে নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। সেই কর্মসূচির পর থেকে অংশগ্রহণকারী নেতৃবৃন্দকে দুর্নীতিবিরোধী কর্মসূচি না করার জন্য সরাসরি হুমকি দিচ্ছে বেশ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি। তাদের পরিচয় জানতে চাইলে তারা বলে- ‘আমরা প্রশাসনের লোক।’ তাদের পরিচয়পত্র দেখতে চাইলে নতুনধারার নেতৃবৃন্দকে তুলে নেয়ারও হুমকি দিচ্ছে।

এমতবস্থায় ২০১২ সালের ৩০ ডিসেম্বর ‘নতুনধারার অঙ্গিকার-দুর্নীতি থাকবে না আর’ শ্লোগান নিয়ে আত্মপ্রকাশকারী রাজনৈতিক প্লাটফর্ম নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ চরম শঙ্কা ও আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। গণমাধ্যমের পাশাপাশি পুলিশ-প্রশাসনসহ সর্বস্তরের জনগণের কাছে দুর্নীতিবিরোধী রাজনৈতিক প্লাটফর্ম নতুনধারার নেতৃবৃন্দের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানানো হয় বিবৃতিতে।

নতুনধারার  চেয়ারম্যান মোমিন মেহেদী আরো বলেন, নির্মম হলেও সত্য যেই প্রশাসন নতুনধারার দুর্নীতিবিরোধী কর্মসূচিতে বাঁধা দিয়েছে, সেই প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করতেও শঙ্কিত হয়ে আছি।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..