বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা ক্রীড়াঙ্গনের নীরব কারিগর: আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে সেলিম রেজার গভীর শ্রদ্ধাঞ্জলি কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন রবিন খান রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার

গভর্নর ও বিএসইসির চেয়ারম্যান দ্রুত নিয়োগ দেয়া হবে: উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ৫৯০২ বার পঠিত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান দ্রুত নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
রোববার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
গভর্নর নিয়োগে কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, গভর্নর নিয়োগের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবো। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রেও দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।
ইসলামী ব্যাংকের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,যদি কেউ অস্থিরতা তৈরি করে থাকে,তাহলে তাঁদের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপদেষ্টা বলেন,আমি তো এককালে ম্যাজিস্ট্রেট ছিলাম। ধরপাকড় তো কম করিনি আমরা। যে করেছে তাকে ধরবো। এ ধরনের কর্মকান্ড কাউকে করতে দেওয়া হবে না।
এটিএম বুথে টাকা পাওয়া যাচ্ছে না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, টাকা নেই বিষয়টি কিন্তু তা না। এটা করা হয়েছে বর্তমান সময়ের কারণে,কেউ কেউ টাকা নিয়ে চলে যাবে। এটা ঠেকানোর জন্য। এটিএম বুথে তো ঝামেলা নেই বলে তিনি উল্লেখ করেন।
কর্মকর্তাদের উদ্দেশ্যে কি বার্তা দিলেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে  তিনি বলেন,কর্মকর্তাদের বলেছি আপনারা নিষ্ঠার সাথে মানুষের জন্য ইতিবাচক কাজ করবেন। কোন কিছু ফেলে রাখবেন না বাস্তবায়ন করবেন। আর স্বচ্ছতা ও জবাবদিহিতা রাখতে হবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..