বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমতলীতে যুব নেতৃত্বাধীন নেক্সাস পরিকল্পনা বিষয়ক কমিউনিটি পরামর্শ সভা ক্রীড়াঙ্গনের নীরব কারিগর: আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকীতে সেলিম রেজার গভীর শ্রদ্ধাঞ্জলি কিউআরের মাধ্যমে তাৎক্ষণিক ব্যাংক স্টেটমেন্ট যাচাই সেবা চালু করলো এনআরবিসি ব্যাংক রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হলেন রবিন খান রাঙ্গাবালীতে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’ ও বাংলা কিউআর উদ্বোধন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী থাইল্যান্ডে দুর্ঘটনায় গুরুতর আহত অভিনেতা খায়রুল বাসার তাড়াইলে ইসলামী ছাত্র আন্দোলনের জুলাই ডকুমেন্টারি প্রদর্শন কাঠালিয়া প্রেসক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে সহায়তা বিতরণ মোরেলগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, পরোয়ানাভুক্ত ও মাদক মামলার ১০ আসামি গ্রেপ্তার

কাপ্তাই হ্রদের পানি ছাড়া নিয়ে গুজবে কান না দিতে জনসাধারনকে কর্তৃপক্ষের অনুরোধ

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ৫৯০০ বার পঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাপ্তাই বাঁধের পানি  ছাড়া হবে এমন খবর ভাইরাল হয়েছে। এই গুজবে রাঙ্গামাটিসহ কাপ্তাই বাঁধের নিম্নাঞ্চলের মানুষের মধ্যে আতংক সৃষ্টি হয়েছে। তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও গুজব বলে জানিয়েছে কাপ্তাই বাঁধ কর্তৃপক্ষ।

শুক্রবার দুপুরে কাপ্তাই বাঁধ ও পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের সকালে মুঠোফোনে বাসসকে  বলেন, গতকাল ‘বৃহস্পতিবার ৩টায় কাপ্তাই বাঁধের পানি ছাড়া হবে ফেসবুকে ভাইরাল হওয়া তথ্যটি পুরোপুরি গুজব।’ আমরা এই রকম কোন সিদ্ধান্তই গ্রহণ করিনি।

তিনি বলেন, ‘কাপ্তাই লেকের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট (মিনস সি লেভেল)। আজ শুক্রবার সকাল  ৯টা পর্যন্ত কাপ্তই লেকে পানি ছিল ১০৪ দশমিক ৮৪ ফুট এর কিছু বেশি।  যদি পানির লেভেল ১০৮ ফুট মিন সি লেভেল ক্রস করে তখনই লেক ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে পরামর্শ করে পানি ছাড়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহন করা হবে। কাপ্তাই লেকে পানি ধারণ ক্ষমতা ১০৯ মিন সি লেভেল।

আজ শুক্রবার রাঙ্গামাটিতে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কোন বৃষ্টিপাত হয়নি, আবহাওয়া শুষ্ক রয়েছে।

টানা ভারি বৃষ্টিপাত না হলে অন্তত আগামী ২৪ ঘন্টায়ও এতো পানি বৃদ্ধি পাওয়ার কোন শঙ্কা নেই। ফলে আপাতত কাপ্তাই লেক থেকে পানি ছাড়ার কোনো সম্ভাবনা নেই বলে জানান ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের। তিনি  জানান, আর যদি পানি ছাড়তেই হয়; তবে অন্তত ৬ ঘন্টা আগে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে।

এদিকে, এখনই ছাড়া হচ্ছে না কাপ্তাই হ্রদের পানি এমনটা নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এবং কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির সভাপতি মোশাররফ হোসেন। তিনি বলেন, কাপ্তাই বাঁধে এখনো আরো  পানি ধারণ ক্ষমতা রযেছে। তাই এবিষয়ে জনসাধারনকে গুজবে কান না দিয়ে সচেতন থাকার অনুরোধ জানিয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..