মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে কৃষক দলের নেতাসহ ইয়াবা বিক্রির সময় ৬ জন গ্রেফতার প্রিমিয়ার স্টিল মিলে দূষণ, দুর্ঘটনা, নিরাপত্তাহীনতা ও বায়ু দূষণসহ নানা অনিয়মের অভিযোগ আমতলী-তালতলী সড়কে মৃত্যুঝুঁকি, দ্রুত সংস্কার চান এলাকাবাসী আমতলীতে ৫ কোটি টাকার সড়ক প্রকল্পে ধস, কাজের মান নিয়ে প্রশ্ন আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আমতলীতে হাজী বাড়ির বাইতুল মামুর জামে মসজিদে পয়োবর্জ্যের দুর্গন্ধে দুর্ভোগে মুসল্লিরা লাইফ সাপোর্টে এক্সেল লোড নিয়ন্ত্রণ প্রকল্প! মোরেলগঞ্জে বিআরডিবির সমবায় সমিতির ম্যানেজিং কমিটি দুর্নীতি ও ফ্যাসিস্টমুক্তভাবে গঠনের দাবিতে সংবাদ সম্মেলন আদমদীঘিতে দলিল লেখক সমিতির আয়োজনে এমপিকে সংবর্ধনা তাড়াইলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

সাভারে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে স্বর্ণ লুট

আরিফ খান রাব্বি (সাভার):
  • আপলোডের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৫৮৭৮ বার পঠিত

দিলীপ কুমার নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে প্রায় ১৫ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয় ডাকাত দল।স্থানীয়রা তাকে এনাম মেডিকেল কলেজে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রবিবার দিলীপ স্বর্ণালয়ের মালিক দিলীপ কুমার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে দোকান বন্ধ করছিল, এমন সময় পেছন থেকে প্রায় ৩ জনের একটি ডাকাত দল তার ওপর হামলা করে। তার সাথে ছিল প্রায় ১৫ ভরি স্বর্ণ।স্বর্ণের ব্যাগ কেঁড়ে নেওয়ার চেষ্টায় বাঁধা দিলে ডাকাত দল তার মাথায় ও পরে বুকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। যাওয়ার সময় রাস্তায় ককটেল বিস্ফোরণ করে এক আতঙ্ক সৃষ্টি করে ডাকাত দল। পরে স্থানীয় লোকজন তাকে ধরাধরি করে সাভারের এনাম মেডিকেল কলেজে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পরপরই আশুলিয়া থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা জানান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..