শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক ও সাবেক এমপি শফিকুর রহমান মারা গেছেন আমতলীতে পুলিশ স্টল দখলমুক্ত করার এক ঘণ্টা পর ফের দখলের অভিযোগ সান্তাহারে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মহিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নির্বাচনী প্রচারে জুয়েল খান, এখন বিএনপিপন্থী সংগঠনের প্রধান অতিথি বিয়ের প্রলোভনে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঠিকাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও নাহিদ উজ্জামানকে সংবর্ধনা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আলোচনায় যারা গেজেট প্রকাশের দাবিতে অনশন কর্মসূচী পালন করছেন ৪৫তম বিসিএস গেজেটবঞ্চিরা বেতাগী থানায় নতুন ওসি এনামুল হক, ডিবিতে বদলি হারুন অর রশিদ হাওলাদার সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় কলেজের অধ্যক্ষ

আড়াইহাজারে সামাজিক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা ও সাংবাদিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ৫৮৬৭ বার পঠিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সামাজিক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা ও সাংবাদিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে আড়াইহাজার উপজেলা পরিষদ মিলনায়তনে সাংবাদিক ইউনিয়ন আড়াইহাজার এর  সভাপতি মাহবুব মোল্লার সভাপতিত্বে,সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও সহ সভাপতি নজরুল ইসলাম এর সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোঃ গোলাম কবির।
অনুষ্ঠানের শুরুতে ৭১ ও ২৪ এ‌র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনজীবী ও কমিশনার অন্টারিও প্রদেশ কানাডা, খন্দকার এম হক কায়জার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম  রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৪ র্থ উপাচার্য ও জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, কবি সাহিত্যিক আরাফাত শিকদার, আড়াইহাজার  মুক্তিযোদ্ধা সংসদের  ডেপুটি কমান্ডার আবু সিদ্দিক ভুঁইয়া, বাংলাদেশ টেলিভিশনের ষ্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন,  কবি সাহিত্যিক চিত্রকর মনিরুজ্জামান মানিক, সাংবাদিক সালাউদ্দিন আজিজী ,কবি সাহিত্যিক মোশাররফ মাতব্বর। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ছাত্র ছাত্রী সহ ,সাংবাদিক ইউনিয়নের সদস্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানে সামাজিক নিরাপত্তা ও মাদক প্রতিরোধে করনীয় নিয়ে আলোচনা করেন বক্তারা।

এ সময় বক্তারা সামাজিক নিরাপত্তা, ও মাদক প্রতিরোধে বাস্তবমুখী পদক্ষেপের কথা তুলে ধরেন, এবং প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের  আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন অতিথি বৃন্দ।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..