বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ

পুলিশে চাকরি দেওয়া নামে অর্থ আত্মসাৎ অভিযোগে যুবদল নেতা গ্রেফতার

বেতাগী (বরগুনা) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৫৮৮৪ বার পঠিত

বরগুনার বেতাগীতে পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে এক তরুণের কাছ থেকে ৭ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে বেতাগী উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মো. মশিউর রহমানকে গ্রেপ্তার করেছে বেতাগী থানা পুলিশ।

বুধবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবদুল হালিম। মশিউর জিয়া শিশু একাডেমির মহাপরিচালক এম হুমায়ুন কবীরের সৎ ভাই এবং এম হুমায়ুন কবীর বরগুনার পুলিশ সুপার ইব্রাহিম খলিলের বৈমাতো ভাই।

বৃহস্পতিবার মশিউরকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের চাকরি দেওয়ার কথা বলে উপজেলার রানীপুর এলাকার রনি মৃধার মা লুৎফা বেগমের সঙ্গে মৌখিকভাবে ৭ লাখ টাকার চুক্তি করেন মশিউর। চুক্তি অনুযায়ী চাকরি না হওয়ায় এবং মশিউর যোগাযোগ বিচ্ছিন্ন করলে ভুক্তভোগী পরিবার প্রতারণার বিষয়টি বুঝতে পারে। পরে ভুক্তভোগী পরিবারটি বিষয়টি বরগুনা পুলিশ সুপারকে অবহিত করেন।

অন্যদিকে চুক্তিকালীন কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..