সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক অভিযুক্ত, মামলা রুজু…….! আমতলী-তালতলী দুই উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২, আহত ১ আমতলীতে ফেল করা শিক্ষার্থীদের ফরমে কারচুপি, অন্য স্কুলে গোপনে রেজিস্ট্রেশন শ্রীপুরে আবুল প্রধান প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত তাড়াইলজুড়ে পোস্টারের দাপট: আগাম নির্বাচনী বার্তা দিচ্ছেন নূরে আলম সিদ্দিকী বেতাগীতে গাছবোঝাই নসিমন উল্টে চালক নিহত মোরেলগঞ্জে রাসেদ প্রধানের কুশপুতুল দাহ, ৯০ ছাত্রদল ফোরামের তীব্র প্রতিবাদ মোরেলগঞ্জে কৃষকদল নেতার বিরুদ্ধে বাউন্ডারি ওয়াল নির্মাণে বাধা ও ভাঙচুরের অভিযোগ নিষেধাজ্ঞা অমান্য করে বাউফলে খাস জমিতে বহুতল ভবন: বেপরোয়া খলিলের দখলবাজি কুয়াকাটায় রাখাইনদের মহা সাংগ্রাই জলকেলী উৎসব—ঐতিহ্য, পবিত্রতা আর আনন্দে মুখর সমুদ্রপাড়

গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল উপ সহকারী প্রকৌশলীর

আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ৫৮২৪ বার পঠিত

ঝালকাঠির নলছিটিতে সড়কের পাশের গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় জেলা পরিষদের উপ সহকারী প্রকৌশলী সাইদুর রহমান (৪৭) মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে ঝালকাঠি -বরিশাল আঞ্চলিক মহাসড়কের ঢাপর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

নিহত সাইদুর রহমান পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কাছিপাড়া এলাকার আব্দুর রশিদ হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ঝালকাঠি আসার পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে।এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, দুর্ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে । দুমড়ে মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। বাদবাকি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..