বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনামঃ
তাড়াইলে পুলিশ-সাংবাদিক সমন্বয়ে জোর দিলেন নবাগত ওসি পটুয়াখালী রিপোর্টার ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি মোস্তাফিজুর রহমান ও সম্পাদক এম কে রানা বিতর্কিত ভূমি কর্মকর্তা দুলাল চন্দ্রের কান্ড! মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে ভূমি অফিসে রাজত্ব! এলাকাবাসীর ক্ষোভ তাড়াইলে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু কুয়াকাটায় জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগ: প্রকৃত জেলেরা বঞ্চিত, কেঁদে বাড়ি ফেরা শতাধিক পরিবার বেতাগীতে উৎসবমুখর ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত মোরেলগঞ্জে তীব্র গরমে এসএসসি পরীক্ষাকেন্দ্রে অসুস্থ শিক্ষার্থী, প্রাথমিক চিকিৎসার পর পুনরায় পরীক্ষা সামাজিক বনায়নের গাছ না কেটে বেড়িবাঁধ সংস্কারের অভিযোগ সুবিদখালী মহিলা কলেজের অধ্যক্ষ’র বিরুদ্ধে চাকরিসহ বিভিন্ন আশ্বাস ও দূর্ণীতির মাধ্যমে অর্থ আত্মসাতসহ অভিযোগের পাহাড় বরগুনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের গোপন সফর, ক্ষোভ রাজনৈতিক ও সাংবাদিক মহলে

ঝালকাঠিতে জিও ব্যাগ ফেলতে গিয়ে সুগন্ধ্যায় ডুবে শ্রমিকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ৫৮৪৮ বার পঠিত

ঝালকাঠির সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলতে গিয়ে সকাল ৭:২৫ মিনিটের সময় নদীতে ডুবে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (৪ মে) সকাল ৯:৪৫ মিনিটের সময় ঝালকাঠি পুলিশ লাইনের সামনে সুগন্ধা নদী থেকে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত মোছলেউদ্দিন মোল্লা (৪৫) ভোলা লালমোহন উপজেলার ধলীগর নগর ইউনিয়নের পূর্ব চতলা এলাকার করিম মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে,সকালে কয়েকজন শ্রমিক সুগন্ধা নদীতে জিও ব্যাগ ফেলার কাজ করছিলেন। এ সময় ব্যাগ ফেলতে গিয়ে পা পিছলে মোছলে উদ্দিন নদীতে পড়ে নিখোঁজ হন। পরে ঝালকাঠি ফায়ারসার্ভিস ডুবরি দল ও বরিশালের ফায়ারসার্ভিস ডুবরি দল মিলে দুই ঘন্টা সন্ধান চালিয়ে তার লাশ উদ্ধার করে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন,খবর পেয়ে আমরা বরিশাল ডুবুরি দলের সহযোগিতায় তাকে উদ্ধার করেছি।পরবর্তীতে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..