রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান বেতাগীতে মাদকমুক্ত গড়ার প্রত্যয়ে পুলিশ-জনতার প্রীতি ফুটবল ম্যাচ মোরেলগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক আজ থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক মোরেলগঞ্জে নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে শ্রমিক নিহত, আহত ১ আদমদীঘি মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি অনুমোদন বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত নান্দাইলে জুলাই শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

মেহেরপুরে করোনা প্রতিরোধে আগাম প্রস্তুতির নির্দেশ জেলা প্রশাসকের

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ৫৮৫৫ বার পঠিত

মুজিবনগর প্রতিনিধি:

দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সবাইকে সতর্ক ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। তিনি বলেন, “আবারও করোনার সংক্রমণের আলামত পাওয়া যাচ্ছে। এখনই আমাদের আগের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সতর্ক হতে হবে। মাস্ক পরিধান ও হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি মেনে চলা এখন জরুরি।”

রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় জেলা প্রশাসক আরও বলেন, “নিজের পরিবার এবং সমাজকে সুরক্ষিত রাখতে জনসমাগম এড়িয়ে চলতে হবে।” একই সঙ্গে তিনি জেলার স্বাস্থ্য বিভাগ, বিশেষ করে সিভিল সার্জন অফিস এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে করোনার সম্ভাব্য সংক্রমণ মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিউল হক, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন, হাসপাতালের আরএমও ডা. সউদ কবীর, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবদুল্লাহ আল আমিনসহ জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় জেলার চলমান উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা এবং করোনা প্রতিরোধে জনসম্পৃক্ততার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..