বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে যুবসমাজকে খেলাধুলা মুখী করতে বল বিতরণ আমতলীতে পিভিএ ও এনএসএস-এর উদ্যোগে কৃষ্ণচূড়া গাছের চারা বিতরণ বন্ধ কারখানা মালিকদের সুখবর দিল প্রধানমন্ত্রী কামিল পাস করেও চাকরির অপেক্ষা নয়, ফাস্টফুড ব্যবসায় সফল শারমিন আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার জনতা ব্যাংক পিএলসি নান্দাইল রোড বাজার শাখা স্থানান্তরের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ : ১০১ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ তাড়াইল সদর ইউনিয়নে দুঃসময়ের সুহৃদ সাথী নূরে আলম সিদ্দিকী বিআইডব্লিউটিএ’র যুগ্ম-পরিচালক মাহফুজ উল আলমের বিরুদ্ধে ঠিকাদারি ও কমিশন বাণিজ্যের গুরুতর অভিযোগ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ

“জনমত ছাড়াই সীমানা পরিবর্তন অগ্রহণযোগ্য”—রংপুর-৩ আসনে পুনর্বহালের দাবিতে আন্দোলন

রংপুর ব্যুরো:
  • আপলোডের সময় : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯২৯ বার পঠিত
রংপুর-৩ আসনে পুনর্বহালের দাবিতে আন্দোলন --------------------- ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুরে সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণকে ঘিরে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের ৯নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বিক্ষোভ মিছিল বের করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেন।

আন্দোলনকারীরা ৯নম্বর ওয়ার্ডকে পুনরায় রংপুর সদর আসনে সংযুক্ত করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম দেওয়ানী, স্থানীয় বাসিন্দা আহসান হাবীব লিমন, আলমগীর শাহীনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, নির্বাচন কমিশনের নতুন গেজেটে সিটি কর্পোরেশনের ৯নম্বর ওয়ার্ডকে রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ এই ওয়ার্ড রংপুর সদরের প্রাণকেন্দ্র থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে বাসিন্দাদের কেন ২৫ কিলোমিটার দূরের রংপুর-১ আসনে যেতে হবে, তা এলাকাবাসীর কাছে বোধগম্য নয়। এ সিদ্ধান্তকে তারা স্থানীয় জনগণের স্বার্থবিরোধী বলে আখ্যা দেন।

সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “রংপুর সদর আসনে সিটি কর্পোরেশনের ৩৩টি ওয়ার্ড থাকা উচিত। কিন্তু ২০১২ সালে হঠাৎ করে ৮টি ওয়ার্ড রংপুর-১ আসনে যুক্ত করা হয়। এবার বৃহত্তম ৯নম্বর ওয়ার্ডকেও সেই আসনে যুক্ত করা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।”

তিনি আরও বলেন, “জনগণের মতামত নেওয়া ছাড়াই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা মেনে নেওয়া যায় না। আমরা এই গেজেট প্রত্যাখ্যান করছি এবং সব ওয়ার্ডকে সদর আসনে ফিরিয়ে আনতে আন্দোলন ও আইনি লড়াই চালিয়ে যাব। দাবি দ্রুত না মানলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।”

সমাবেশ শেষে আন্দোলনকারীরা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলামকে একটি স্মারকলিপিও দেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..