বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির উদ্যোগে অতিরিক্ত ১৩ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় সক্রিয় ছিনতাই চক্রের তিন সদস্য গ্রেপ্তার বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই বিআরটিসিতে ‘জামিল সিন্ডিকেট’: এক বছরে দুই বদলি, কোটি টাকার সুবিধা বাণিজ্যের অভিযোগ ১৩ লাখ টাকা ঘুষ দিলে জাতীয় জাদুঘরে চাকরির টোটাল প্যাকেজ দিচ্ছে রেজিস্ট্রেশন সহকারী সুমন মিয়া

বেতাগীতে সুপারি পাড়াকে কেন্দ্র করে হামলা, একজন আহত

বেতাগী (বরগুনা) প্রতিনিধি :
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮৪৫ বার পঠিত
ছবি-- সংগৃহীত

বরগুনার বেতাগীতে সুপারি পাড়াকে কেন্দ্র করে বাগান মালিককে মাথা ফাঁটিয়ে দেওয়া হয়েছে। হাসপাতালে ভর্তি।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় উপজেলার বেতাগী সদর ইউনিয়নের মরহুম মো: ফজলুর করিম মাস্টারের কনিষ্ঠপুত্র মো: জাহিদুল করিম মাসুমকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে স্থানীয় হোসনাবাদ ইউনিয়নের হাসনাবাদ গ্রামের মৃত আমজেত খানের পুত্র সোহেল খান।

মাসুরের পরিবার সুত্রে জানাযায়, মাসুমের সুপারি বাগান থেকে সুপারি নিয়ে যায় সোহেল খান। এ বিষয়ে কয়েকদিন আগে সোহেল খানের সাথে কাটাকাটি হয়। ঘটনার দিন মাসুম স্থানীয় এক চায়ের দোকান বসে চা খাওয়ার সময় হঠাৎ পিছন থেকে সোহেল খান তার লোকজন নিয়ে মাসুমের উপর অতর্কিতভাবে লোহার হাতুড়ি দিয়ে হামলা করে। এতে মাসুমের মাথা ফেটে যায় এবং দেহের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে মাসুমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।

এ বিষয়ে আহত মাসুম বলেন, কয়েকদিন আগে সুপারি পাড়ার বিষয় জিজ্ঞেস করার কারনে কথাকাটাকটি হয়। সোহেল আমাকে খুন করার উদ্দেশ্যে লোহার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে এতে আমার মাথা ফেটে যায়। এ সময় সোহেলের সাথে তার বোন শিউলি ও শিউলির ছেলে রাকিব ছিল।

সোহেল খান বলেন, হামলার কোন ঘটনা ঘটে না। মাথা ফাটছে কিনা আমি জানি না। কিছু দিন পূর্বে মাসুম আমাকে মারছে। আমাদের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..