বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বদলি আদেশ গায়েব করে এক যুগ ধরে সিএফ কার্যালয়ে হিসাবরক্ষক ইউছুপ: ৯ ডিভিশন থেকে মাসোহারা ও কোটি টাকার বদলি বাণিজ্যের চাঞ্চল্যকর তথ্য বিসিএসআইআর স্কুল অ্যান্ড কলেজে প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ নিস্ক্রিয় ও প্রতারক হজ্ব এজেন্সির পথ বন্ধের উদ্যোগ ১০ লক্ষ টাকার ঘুষ বাণিজ্যে কারণ দর্শানোর নোটিশও তোয়াক্কা করেননি রেঞ্জ কর্মকর্তা কবির, এবার নতুন জালিয়াতির টিপিতে পদুয়ায় আটক ট্রাক ২ লক্ষ টাকার সমঝোতায় রাতের আঁধারে রফা গণপুর্তের প্রকৌশলী মইনুলের বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের অভিযোগ রাজউকের উন্নয়ন নিয়ন্ত্রন পরিচালক মনিরুল ও কাইছারের প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে ২০ অথরাইজড অফিসারের ঘুষ বানিজ্য রমরমা ॥ দেখার কেউ নেই বিআরটিসিতে ‘জামিল সিন্ডিকেট’: এক বছরে দুই বদলি, কোটি টাকার সুবিধা বাণিজ্যের অভিযোগ ১৩ লাখ টাকা ঘুষ দিলে জাতীয় জাদুঘরে চাকরির টোটাল প্যাকেজ দিচ্ছে রেজিস্ট্রেশন সহকারী সুমন মিয়া নতুন সরকারের আমলে শেয়ারবাজারে আবারও লুটপাট শুরু করেছে পুরোনো মাফিয়া মামুন বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্কের অভিযোগে পুলিশের অতিঃ ডিআইজি জহিরুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আমতলীতে একই ঘটনায় ৩৪১ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা। গ্রেপ্তার ৬

আমতলী (বরগুন) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ৫৮৬৭ বার পঠিত

বরগুনার আমতলীতে বিএনপির মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। রবিবার ও সোমবার রাতে দায়ের হওয়া এই দুই মামলায় উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র মতিয়ার রহমানসহ ৩৪১ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ২২ অক্টোবর আমতলী উপজেলা বিএনপির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল চলাকালে আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটায় বলে অভিযোগ ওঠে।

এই ঘটনায় প্রথম মামলা করেন ছাত্রদল নেতা রাহাত প্যাদা। তিনি ৬৫ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি রেখে বিস্ফোরক ও বিশেষ আইনে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি করা হয় উপজেলা শ্রমিক লীগ সভাপতি ও হলদিয়া ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আড়পাঙ্গাশিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির ও আমতলী পৌর যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক অমিত রসুল অপুকে। ওই রাতেই তাদের পুলিশ গ্রেপ্তার করে।

এরপর সোমবার রাতে একই ঘটনায় রাসেল নামে আরও এক ব্যক্তি দ্বিতীয় মামলা দায়ের করেন। এ মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধাকে প্রধান আসামি করে ৪৬ জনের নাম উল্লেখ এবং ৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ মামলায় পুলিশ সাবেক কাউন্সিলর বশির উদ্দিন হাওলাদার, মাহবুব মালাকার ও বারেক প্যাদাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক মেয়র মতিয়ার রহমান বলেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়রানি করার উদ্দেশ্যে একই মিথ্যা ঘটনায় দুটি মামলা করা হয়েছে। আমরা দ্রুত এ মামলা প্রত্যাহারের দাবি জানাই।

একই অভিযোগ করেন মামলার আসামি ও উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি মোতাহার উদ্দিন মৃধাও।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, বিএনপির মিছিলে হামলার ঘটনায় থানায় বিস্ফোরক ও বিশেষ আইনে দুটি মামলা হয়েছে। এতে মোট ১১১ জনের নাম উল্লেখ ও ২৩০ জনকে অজ্ঞাত রাখা হয়েছে। এই দুই মামলায় ছয়জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..