শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মহিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নির্বাচনী প্রচারে জুয়েল খান, এখন বিএনপিপন্থী সংগঠনের প্রধান অতিথি বিয়ের প্রলোভনে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঠিকাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও নাহিদ উজ্জামানকে সংবর্ধনা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আলোচনায় যারা গেজেট প্রকাশের দাবিতে অনশন কর্মসূচী পালন করছেন ৪৫তম বিসিএস গেজেটবঞ্চিরা বেতাগী থানায় নতুন ওসি এনামুল হক, ডিবিতে বদলি হারুন অর রশিদ হাওলাদার সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় কলেজের অধ্যক্ষ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী

বরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক মনজুরুল ইসলাম মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৫৮৫৪ বার পঠিত
বরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক মনজুরুল ইসলাম .................................ছবি: সংগৃহীত

বরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক, ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। চিকিৎসক বোরেন চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার (১১ অক্টোবর) সকাল ১১ টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সৈয়দ মনজুরুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হবে। তাঁকে পরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন প্রকাশক মাজহারুল ইসলাম।

জানা যায়, হৃদরোগে আক্রান্ত হয়ে গত ৩ অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন সৈয়দ মনজুরুল ইসলাম। সেখানে ভর্তির পর পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতেই তার হার্টে দুইটি রিং পরানো হয়। রোববার সন্ধ্যায় তার অবস্থা ‘সংকটাপন্ন’ হলে তাকে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়। আজ শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে ফের লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

সৈয়দ মনজুরুল ইসলাম একজন বাংলাদেশি সমালোচক, লেখক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক। সাহিত্য সমালোচক হিসেবে তিনি মাইকেল মধুসূদন দত্ত , কাজী নজরুল ইসলাম , সুধীন্দ্রনাথ দত্ত , সমর সেন এবং শামসুর রহমানের মতো লেখকদের উপর সমালোচনা লিখেছেন।

তিনি ১৯৯৬ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান এবং তার ২০০৫ সালের ছোটগল্প সংকলন ‘প্রেম ও প্রার্থনার গল্প’ ছিল প্রথম আলোর বর্ষসেরা বই। তিনি ২০১৮ সালের জানুয়ারিতে ‘পেন বাংলাদেশের’ সভাপতি হন।

সৈয়দ মনজুরুল ইসলাম সিলেট শহরে সৈয়দ আমিরুল ইসলাম এবং রাবেয়া খাতুনের ঘরে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৬ সালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে প্রবেশিকা এবং ১৯৬৮ সালে সিলেট এমসি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি যথাক্রমে ১৯৭১ এবং ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

পরে তিনি কানাডা যান এবং ১৯৮১ সালে কিংস্টনের কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন । ১৯৮৯ সালে, তিনি ফুলব্রাইট স্কলার হিসেবে হ্যাটিসবার্গের সাউদার্ন মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে যান এবং সেখানে এক সেমিস্টারে শিক্ষকতা করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবসর গ্রহণ করে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশে যোগদান করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..