শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নির্বাচনী প্রচারে জুয়েল খান, এখন বিএনপিপন্থী সংগঠনের প্রধান অতিথি বিয়ের প্রলোভনে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঠিকাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও নাহিদ উজ্জামানকে সংবর্ধনা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আলোচনায় যারা গেজেট প্রকাশের দাবিতে অনশন কর্মসূচী পালন করছেন ৪৫তম বিসিএস গেজেটবঞ্চিরা বেতাগী থানায় নতুন ওসি এনামুল হক, ডিবিতে বদলি হারুন অর রশিদ হাওলাদার সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় কলেজের অধ্যক্ষ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী নান্দাইলে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক

মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান: পানগুছি নদীতে প্রশাসনের যৌথ টহল

মো. নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট):
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৫৮৮৫ বার পঠিত
মোরেলগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযান: পানগুছি নদীতে প্রশাসনের যৌথ টহল .................................ছবি: সংগৃহীত

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা (৪ থেকে ২৫ অক্টোবর) কার্যকর করতে বাগেরহাটের মোরেলগঞ্জে জোরদার টহল ও অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার ১৪ (অক্টোবর) রাতে মোরেলগঞ্জের পানগুছি নদীতে সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ। এসময়ে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রণজিৎ কুমার, সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল জাবের, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা,ডাঃমোঃ আবু হানিফ,আইসিটি অফিসার ত্রিদীপ সরকার, বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের শরণখোলা কন্টিনজেন্ট কমান্ডার রাজু আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

অভিযান চলাকালে নদীর বিভিন্ন পয়েন্টে টহল দেওয়া হয় এবং নিষিদ্ধ সময়ে ইলিশ আহরণে নিয়োজিত কয়েকজন জেলেকে সতর্ক করা হয়। এ সময় জব্দ করা হয় নিষিদ্ধ জাল ও মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম।

উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ বলেন,
মা ইলিশ রক্ষায় সরকারের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। নদীতে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে, যাতে কেউ আইন ভঙ্গ করার সুযোগ না পায়।

সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রণজিৎ কুমার বলেন, “এই অভিযান কেবল আইন প্রয়োগের জন্য নয়, জেলেদের সচেতন করাও এর অন্যতম লক্ষ্য। মা ইলিশ সংরক্ষণে সরকার বিকল্প জীবিকার সুযোগসহ সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী, ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিষেধাজ্ঞা চলাকালে পানগুছি নদীসহ আশপাশের নদ-নদীতে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত থাকবে।

বিশেষজ্ঞদের মতে, এই অভিযান সফলভাবে বাস্তবায়িত হলে দেশের ইলিশ উৎপাদন আরও বৃদ্ধি পাবে এবং প্রাকৃতিক প্রজনন চক্র সুরক্ষিত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..