শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নির্বাচনী প্রচারে জুয়েল খান, এখন বিএনপিপন্থী সংগঠনের প্রধান অতিথি বিয়ের প্রলোভনে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঠিকাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও নাহিদ উজ্জামানকে সংবর্ধনা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আলোচনায় যারা গেজেট প্রকাশের দাবিতে অনশন কর্মসূচী পালন করছেন ৪৫তম বিসিএস গেজেটবঞ্চিরা বেতাগী থানায় নতুন ওসি এনামুল হক, ডিবিতে বদলি হারুন অর রশিদ হাওলাদার সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় কলেজের অধ্যক্ষ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী নান্দাইলে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন ময়মনসিংহের জেলা প্রশাসক

তাড়াইলে প্রথমবারের মতো গণসংযোগ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় খেলাফত মজলিসের এমপি প্রার্থীর

মো. আনোয়ার হোসাইন জুয়েল, তাড়াইল (কিশোরগঞ্জ):
  • আপলোডের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ৫৮৯৫ বার পঠিত
তাড়াইলে প্রথমবারের মতো গণসংযোগ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় খেলাফত মজলিসের এমপি প্রার্থীর .......................ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলায় গণসংযোগ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন খেলাফত মজলিস মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, কিশোরগঞ্জ শহর শাখা খেলাফত মজলিসের সভাপতি ও সাবেক মেধাবী ছাত্রনেতা হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান।

১৮ অক্টোবর (শনিবার) সন্ধ্যায় তাড়াইল সদর বাজারে ব্যাপক গণসংযোগ করেন।

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খেলাফত মজলিস এর মার্কা দেয়াল ঘড়ি প্রতীকে ভোট প্রার্থনা করে উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির প্রতিশ্রুতি দেন।

গণসংযোগকালে তিনি ব্যবসায়ী, ক্রেতা-বিক্রেতা ও স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দলের দেয়াল ঘড়ি প্রতীকে ভোট চেয়ে দোয়া ও সমর্থন কামনা করেন।

এর আগে তিনি উপজেলা সদরের খান ব্রাদার্স কমার্শিয়াল কমপ্লেক্সে ‘দারুল কোরআান মাদ্রাসায়’ স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন, খেলাফত মজলিস ইসলাম প্রিয় জনগণের আশা-আকাঙ্ক্ষার দল। ইনশাআল্লাহ জনগণ সুযোগ দিলে এই এলাকায় ন্যায়, উন্নয়ন ও শান্তির রাজনীতি প্রতিষ্ঠা করব।

তিনি আরও বলেন, রাজনীতি হবে আদর্শ ও সেবার জন্য, ক্ষমতার জন্য নয়। দেশের মানুষের কল্যাণই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।

গণসংযোগ কর্মসূচিতে তাড়াইল উপজেলা ও ইউনিয়ন খেলাফত মজলিসের নেতৃবৃন্দ অংশ নেন। স্থানীয় বাজারের জনগণের মধ্যে প্রার্থীর পক্ষে ইতিবাচক সাড়া পাওয়া যায়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..