রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ আমতলীতে চিমটি হাতে রাস্তায় ইউএনও, বর্জ্য অপসারণে ব্যতিক্রমী উদ্যোগ দেশের পথে প্রধানমন্ত্রী নান্দাইলে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সান্তাহারে ফোর এইচ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত আমতলীতে কোকো স্মৃতি ফুটসাল টুর্নামেন্টের উদ্বোধন জাতিসংঘে দেয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের পূর্ণ ভাষণ জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে মোঃ সবুজ বেপারী নান্দাইলে ঐতিহ্যবাহী তারঘাট আনছারীয়া ফাজিল মাদরাসায় আলিম ১ম বর্ষের উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় মুখোমুখি সংঘর্ষ চালক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৬২৭৮ বার পঠিত

চুয়াডাঙ্গার জীবননগরে লাটাহাম্বার ও আলমসাধুর মুখোমুখি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ঘটনাস্থলেই আলমসাধু চালক ওমর ফারুক (২৩) মৃত্যুবরণ করেন। তিনি দর্শনা বাসস্ট্যান্ড এলাকার হাফিজুলের ছেলে। শনিবার (১৮ই ডিসেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার জীবননগর-দর্শনা আঞ্চলিক মহাসড়কে পেয়ারাতলার কাইয়ুমের চাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে জীবননগর উপজেলার পেয়ারাতলা এলাকায় জীবননগর অভিমুখী একটি আলমসাধুর সাথে দর্শনা অভিমুখী লাটাহাম্বারের মুখোমখিু সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলমসাধু চালক মৃত্যুবরণ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুর্ঘটনাকবলিত যানবাহন ও নিহতের লাশ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। জীবননগর থানার ওসি আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..