বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ রূপগঞ্জে ডাকাতি হাওয়া স্বর্ণ উদ্ধার , ৫ ডাকাতসহ ধারালো উদ্ধার নান্দাইলে আনওয়ারুল হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ পরিদর্শন, শিক্ষকদের সঙ্গে মতবিনিময় বরগুনায় ভারতীয় কাপড়ের বড় চালান জব্দ! রেড ক্রিসেন্টে নিয়োগ-নির্বাচন ঘিরে অস্থিরতা রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারেই : তারেক রহমান সিলেট ভ্রমণ শেষে ফেরার পথে নিখোঁজ মোরেলগঞ্জের যুবক, সন্ধানে পরিবার দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কিশোরগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল রূপগঞ্জের সিরাজগঞ্জ ফিনিশিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড কাপড়ের গোডাউন পুড়ে ছাই গোডাউন আদমদীঘিতে সাংবাদিক ও তাঁর বাবাকে মারপিট মামলায় গ্রেপ্তার ১

আমতলী বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে নবীন বরণ

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলার বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণি ও স্নাতক প্রথম বর্ষের ছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদৌসী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট ইউনিটের সদস্য সচিব এবং বকুলনেছা মহিলা ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির, সাবেক সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম ভিপি মামুন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মকবুল আহমেদ খান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির ফকির, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জামাল খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বিআরডিবি চেয়ারম্যান মো. মঈনুদ্দিন মামুন সিকদার।

এ ছাড়া অভিভাবক সদস্য মো. জসিম সিকদার ও মো. জিয়া সিদ্দিকী, সহকারী অধ্যাপক মো. জয়নুল আবেদীন, প্রদর্শক (রসায়ন) কাজী হোসেন আলী, সহকারী অধ্যাপক কামরুজ্জামান শানু এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আমতলী উপজেলা সভাপতি মো. মনিরুল ইসলামসহ কলেজের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে কলেজের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..