শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মোগল সাম্রাজ্যের ঐতিহাসিক স্মারক বিবিচিনি শাহী মসজিদ দৈনিক বাংলা মোড়ে গোলাগুলি, আহত ২ উখিয়ায় ট্রাম্পের বিশেষ দূত, ঘরে ফেরার আকুতি রোহিঙ্গাদের রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী নতুন দায়িত্ব পেলেন ৫ মন্ত্রী-প্রতিমন্ত্রী-এমপি টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই: বিএসটিআই ইউএই-তে প্রবাসী বাংলাদেশিদের ভিসা বাতিল: তথ্য চেয়ে দুতাবাসের জরুরি বিজ্ঞপ্তি চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে ৩ জন ডাকাত গ্রেফতার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার নূরের চোখে আলো ফেরাতে ঢাকা জেলা প্রশাসক ফরিদার মানবিক সহায়তা বনগ্রামে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

ভয়ভীতি দিয়ে জনগণের রায় ঠেকানো যাবে না — মোরেলগঞ্জে জামায়াতের জনসভায় জকসু ভিপি রিয়াজুল ইসলাম

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
  • আপলোডের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮২৯ বার পঠিত
ছবি: সংগৃহীত

দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা ও ব্যাংক লুটপাটের সঙ্গে জড়িত একটি শক্তিই এখন বাংলাদেশ জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ নির্বাচনী ক্যাম্পেইনে হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ–শরণখোলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। জনসভাটি মোরেলগঞ্জ উপজেলা সদরের আব্দুল আজিজ মেমোরিয়াল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়।

ভিপি রিয়াজুল ইসলাম বলেন, “একটি দল অতীতে ব্যাংক লুট করেছে, দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। এমনকি খাম্বা চুরি করে পিছনের রাস্তা দিয়ে কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিল। আজ তারাই আমাদের শান্তিপূর্ণ নির্বাচনী ক্যাম্পেইনে হামলা চালাচ্ছে এবং আমাদের মা-বোনদের ওপর আঘাত করছে।”

তিনি আরও বলেন, “মোরেলগঞ্জ ও শরণখোলায় যদি আমাদের মা-বোনদের ওপর এ ধরনের কাপুরুষচিত হামলা চালানো হয়, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা এর উপযুক্ত জবাব দিতে জানি। তবে জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী।”

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল পরিকল্পিতভাবে ভয়ভীতি ও সন্ত্রাস সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষ্য, “জনগণের ব্যাপক সাড়া দেখে তারা ভীত হয়ে পড়েছে। তাই লাঠিসোঁটা নিয়ে হামলার পথ বেছে নিয়েছে। কিন্তু এভাবে জনগণের রায় ঠেকানো যাবে না।”

জনসভায় সভাপতিত্ব করেন মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহাদাৎ হোসাইন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ আব্দুল আলীমসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

অধ্যক্ষ আব্দুল আলীম তার বক্তব্যে বলেন, “সৎ, যোগ্য ও আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে বাগেরহাট-৪ আসনকে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করা হবে।” তিনি আসন্ন নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

জনসভায় আরও জানানো হয়, উপজেলার দুটি ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৭৫ জন নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। নতুন যোগদানকারীরা আদর্শিক রাজনীতি ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে যুক্ত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

জনসভায় বিভিন্ন স্তরের নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সভা শেষে নেতাকর্মীরা একটি সংক্ষিপ্ত মিছিল বের করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..