মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য হিরু আর নেই সান্তাহারে পুলিশের ক্লিন অপারেশন: দুই নারী গ্রেফতার বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

চট্টগ্রামের লামায় পাশের রুমে সন্তানদের আটকে প্রসূতিকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’

লামা প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৬৩৪৭ বার পঠিত
ছবি: অনলাইন
ছবি: অনলাইন

বুধবার রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা ওই নারীর বাসায় ঢুকে তাকে ধর্ষণ করে। তাকে মারধরও করা হয়। পরে ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যান তারা।

বান্দরবানের লামায় পাশের কক্ষে দুই শিশু সন্তানকে আটকে রেখে এক প্রবাসীর প্রসূতি স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।

লামা উপজেলার একটি গ্রামে বুধবার গভীর রাতে ওই ঘটনা ঘটলেও বিষয়টি বৃহস্পতিবার জানাজানি হয়। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সংবাদদাতাকে জানান, বুধবার রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা ওই নারীর বাসায় ঢুকে তাকে ধর্ষণ করে। তাকে মারধরও করা হয়। পরে ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে পালিয়ে যান তারা।

ওই নারীর প্রতিবেশী সংবাদদাতাকে জানান, ভোরে তিনি ওই বাড়ির পাশ দিয়ে টিউবওয়েলে পানি আনতে যাওয়ার সময় ভেতর থেকে শিশুদের কান্নার শব্দ পান। সন্দেহ হলে ঘরের কাছে গিয়ে দেখেন দুই শিশু কান্না করছে। পরে তিনি অন্যদের ডেকে আনেন। পুলিশকেও খবর দেয়া হয়। লামা থানার উপপরিদর্শক (এসআই) মোল্লা রমিজ জাহান জানান, ঘটনাস্থল থেকে হাত-পা বাঁধা অবস্থায় ওই নারীকে উদ্ধার করা হয়। তাকে বান্দরবান সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

ওসি শহিদুল জানান, এ ঘটনায় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে মামলা হয়েছে। ওই নারী ৬ মাসের অন্তসত্ত্বা। পুলিশ তদন্ত করছে। অপরাধীদের ছাড় দেয়া হবে না।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..