শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব হলেন রূপগঞ্জের ইউএনও সাইফুল ইসলাম আড়াইহাজারে খাদ্যপণ্যের অনিয়মে এসিআই গ্রুপকে লাখ টাকা জরিমানা নান্দাইলে মুশুল্লী উচ্চ বালিকা বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো: ওমর ফারুক মোরেলগঞ্জের বলইবুনিয়ায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় সাদিক শিকদার নান্দাইলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জের স্থানীয় সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান সংরক্ষিত নারী আসনের এমপি সুবর্ণা সিকদারের সান্তাহারে অটো রাইস মিলের প্রভাবে ইরামতি খাল সংরক্ষণের অভাবে বিলুপ্তের পথে আমতলীতে বিডি কেয়ার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ ও চারা বিতরণ আমতলী আদালতে জব্দ ১৪০ মামলার মাদকদ্রব্য ধ্বংস খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদকমুক্ত রাখতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

কাগজবিহীন যানবাহনে তেল সরবরাহ বন্ধে শিবগঞ্জে প্রশাসনের অভিযান

নাজমুল হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৮২১ বার পঠিত
ছবি: সংগৃহীত

শিবগঞ্জ উপজেলা-এ কাগজবিহীন মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনে তেল সরবরাহ বন্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

গত শুক্রবার সকাল আনুমানিক ৯টা থেকে শিবগঞ্জের একটি ফিলিং স্টেশনে পেট্রোল ও ডিজেল বিতরণ কার্যক্রম শুরু হলে সেখানে সরেজমিনে উপস্থিত হয়ে তদারকি করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও মোঃ তৌফিক আজিজ। এসময় তিনি ফিলিং স্টেশনে আগত মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের বৈধ কাগজপত্র কঠোরভাবে যাচাই-বাছাই করেন।

তিনি সংশ্লিষ্টদের স্পষ্টভাবে নির্দেশনা দেন যে, কোনো অবস্থাতেই কাগজবিহীন যানবাহনে পেট্রোল বা ডিজেল সরবরাহ করা যাবে না। তার এই কড়াকড়ি অবস্থানের ফলে ফিলিং স্টেশন এলাকায় শৃঙ্খলা ফিরে আসে এবং নিয়ম মেনে তেল বিতরণ কার্যক্রম পরিচালিত হতে দেখা যায়।

অভিযান চলাকালে শিবগঞ্জ থানার পুলিশের এএসআই স্বপন কুমারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে প্রশাসনকে সহযোগিতা করেন। এতে পুরো কার্যক্রমে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত হয়।

এদিকে, ফিলিং স্টেশনে উপস্থিত মোটরসাইকেল আরোহীরা জানান, দীর্ঘদিন ধরে কাগজবিহীন যানবাহন সহজেই তেল সংগ্রহ করে আসছিল। এতে নিয়ম মেনে চলা চালকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। তারা বলেন, “যাদের বৈধ কাগজপত্র রয়েছে, শুধুমাত্র তাদেরই তেল দেওয়া উচিত।” এ বিষয়ে তারা প্রশাসনের কাছে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মোটরসাইকেল আরোহীরা আরও জানান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজের এ ধরনের উদ্যোগ আইন-শৃঙ্খলা রক্ষা ও সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কোনো অনিয়ম বরদাশত করা হবে না।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..