বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে যুব রেড ক্রিসেন্টের ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী, সার্টিফিকেট বিতরণ বরগুনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ১৫ শিক্ষার্থী বাড়তি ৭ মেঘাওয়াট বিদ্যুৎ যোগ করে প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি তাড়াইলে অতি বৃষ্টিতে তলিয়ে গেছে পাকা ধান, শ্রমিক সংকটে দিশেহারা কৃষক নান্দাইলে জাঁকজমকপূর্ণ ভাবে দেশ রূপান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বরগুনায় ডিবির বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ কিশোর গ্রেফতার নান্দাইলে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন তাড়াইলে জমি সংক্রান্ত মামলায় বিবাদীর লিখিত জবানবন্দী দাখিল তেতুলিয়া নদীর ভয়াল ভাঙন: মানববন্ধনে ফুঁসে উঠল দশমিনা, দ্রুত টেকসই বাঁধের দাবি আমতলীতে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখমের অভিযোগ

বরগুনায় ডিবির বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবাসহ কিশোর গ্রেফতার

বরগুনা জেলা প্রতিনিধি মোঃ রাসেল মৃধা:
  • আপলোডের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৫৭৫৪ বার পঠিত
ছবি: সংগৃহীত

বরগুনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকমুক্ত, চাঁদামুক্ত, অবৈধ দখলদারমুক্ত এবং কিশোর গ্যাংমুক্ত একটি সৃজনশীল সমাজ গঠনের লক্ষ্যে বরগুনা জেলার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনায় জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে চলমান রয়েছে নিয়মিত মাদকবিরোধী অভিযান।

এরই ধারাবাহিকতায় ২৮ এপ্রিল ২০২৬ তারিখে বরগুনা সদর থানাধীন এলাকায় জেলা গোয়েন্দা শাখা অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিরস্ত্র) বিকাশ কর্মকার সঙ্গীয় ফোর্সসহ ২নং গৌরিচন্না ইউনিয়নের দক্ষিণ খাজুরতলা এলাকায় অভিযান চালান।

অভিযানকালে গোমস্তা সড়কের পূর্ব মাথার তিন রাস্তার মোড় সংলগ্ন কবিরের বসতঘরের বিপরীতে পাকা রাস্তার ওপর থেকে শিশু অলোক কীর্তনীয়া অভিজিত (১৬) নামের এক কিশোরকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৯০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..