মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

রামগড়ে নৌকার জয় দুই ইউপিতে

খাগড়াছড়ি প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৬২৭৯ বার পঠিত

খাগড়াছড়ির রামগড় উপজেলার দুই ইউপিতে নৌকা জয়ী হয়েছে। রবিবার (২৬শে ডিসেম্বর) রামগড় উপজেলার দুই ইউপির ভোট গ্রহণ সকাল ৮টায় শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়ে বিকেল ৪টায় শেষ হয়েছে। কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি এ-ই নির্বাচনে।
চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রামগড় উপজেলার দুই ইউপির চেয়ারম্যান পদে মোট ১৩জন মনোনয়ন জমা দেন। নানা জল্পনা কল্পনার পর ২নং পাতাছড়া ইউপির নৌকার প্রার্থী ছাড়া বাকি ৩জন প্রার্থীতা প্রত্যাহার করে নেয়, তারইফলে পাতাছড়া ইউপিতে বিনাপ্রতিদ্বন্দীতায় নৌকার একক প্রার্থী জনাব কাজী নুরুল আলম আলমগীর জয়ী হন।

অপরদিকে ১নং রামগড় ইউপিতে ৯জন প্রার্থীর মধ্যে ৭জনই মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। নৌকার সাথে বিদ্রোহী প্রার্থী হয়ে আনারস প্রতিকে নির্বাচন করেন রামগড় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি করিমুল মজুমদার।

রামগড় ইউপিতে দুই চেয়ারম্যান প্রার্থী ও রেকর্ড সংখ্যক মেম্বার পদপ্রার্থীর এ-ই নির্বাচন ভোটের মাঠে দিয়েছে উৎসবের আমেজ। রামগড় ইউপিতে একজন মহিলা মেম্বার ব্যতিত বাকি সবাই নতুনমূখ ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।

আর বর্মমান চেয়ারম্যান শাহআলম মজুমদার ৩য় বারের মতো চেয়ারম্যান হয়ে হেট্রিক করেছেন। নৌকার প্রাপ্তভোট ৫৭১৩ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস পেয়েছে ২৪৯০ভোট।বেসরকারি ভাবে রামগড় ইউপিতে নৌকার একক প্রার্থী জনাব শাহআলম মজুমদার নির্বাচিত হয়েছেন। বেসরকারি ভাবে পাতাছড়া ইউ-তে কাজী নুরুল আলম আলমগীর জয়ী হয়েছেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..