মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য হিরু আর নেই সান্তাহারে পুলিশের ক্লিন অপারেশন: দুই নারী গ্রেফতার বেতাগীতে পল্লীবিদ্যুতের ভূতুড়ে ও অসঙ্গতিপূর্ণ বিলে গ্রাহকদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ হরিরামপুরে জমি বিরোধে বোনকে মারধর, হোটেলে ভাঙচুরের অভিযোগ ভাই-ভাবির বিরুদ্ধে নান্দাইল উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দায়িত্বশীল সাংবাদিকতাকে টিকিয়ে রাখা রাষ্ট্র, সমাজ ও মানুষের সম্মিলিত দায়িত্ব : তথ্যমন্ত্রী কিশোরগঞ্জের তাড়াইলে প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগ আদমদীঘি উপজেলায় ইউএনও মাসুমা বেগম প্রশংসায় ভাসছেন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

বোরহানউদ্দিনে বিজয়ের মুকুট পড়লেন কাফনের কাপড় পরে প্রচারণা চালানো আলাউদ্দিন

বোরহানউদ্দিন (উপজেলা) প্রতিনিধি
  • আপলোডের সময় : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ৬০৯৭ বার পঠিত

কাফনের কাপড় পরে ভোটের মাঠে প্রচারণা চালিয়েছিলেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা আলাউদ্দিন সরদার।

তিনি নির্বাচনে জয়লাভ করেছেন। তিনি পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নাগর হাওলাদারকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। জানা গেছে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আলাউদ্দিন সরদার চশমা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৯৫৮ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের নাগর হাওলাদার পেয়েছেন ২ হাজার ৩৭০ ভোট।

আলাউদ্দিন সরদার আওয়ামী লীগের বিদ্রোহী হিসেবে চশমা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে ভোটের মাঠে লড়াই করেন। তিনি বোরহানউদ্দিন উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি ছিলেন। পরে অবশ্য তাকে যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

এ ছাড়া কুতুবা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নাজমুল আহসান জোবায়েদ মিয়া, বড় মানিকা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত জসিম উদ্দিন হায়দার, হাসান নগর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আবেদ চৌধুরী, কাচিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আব্দুর রব কাজী, দেউলা ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) অ্যাডভোকেট এ কে এম আসাদুজ্জামান বাবুল ও টগবী ইউনিয়নে স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বোরহানউদ্দিন উপজেলার রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল্লাহ গতকাল রোববার রাতে তাদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..