কিশোরগঞ্জের তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নূরে আলম সিদ্দিকী দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। স্থানীয়দের মতে, তিনি সুখে-দুঃখে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে একজন মানবিক ও আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রচার-প্রচারণার চেয়ে জনসেবাকেই তিনি বেশি গুরুত্ব দিয়ে থাকেন। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তা, শিক্ষা ও চিকিৎসা খাতে সহযোগিতা, খাদ্য ও বস্ত্র বিতরণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগে তাঁর অংশগ্রহণ স্থানীয়দের নজর কেড়েছে।
নূরে আলম সিদ্দিকী জানান, জনগণের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সুযোগ পেলে প্রতিটি ওয়ার্ডে নিয়মিত সভা-সেমিনারের আয়োজনের মাধ্যমে তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, জুয়া ও মাদকমুক্ত সমাজ গঠনে উদ্বুদ্ধ করা, নারীর অধিকার সংরক্ষণ, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করবেন। পাশাপাশি দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সামাজিক সম্প্রীতি জোরদার করে একটি বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, “সমাজের প্রতিটি মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে সবাই মর্যাদা ও সম্মানের সঙ্গে বসবাস করতে পারবে।”
স্থানীয় অনেকের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রেখে তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে ইতিবাচক ভূমিকা রাখবেন।