শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
সান্তাহারে ৩ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মহিত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নির্বাচনী প্রচারে জুয়েল খান, এখন বিএনপিপন্থী সংগঠনের প্রধান অতিথি বিয়ের প্রলোভনে ধর্ষণ, ব্ল্যাকমেইল ও ১৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ঠিকাদার জাহাঙ্গীরের বিরুদ্ধে শিবগঞ্জে ইউএনও মাজহারুল ইসলাম ও নাহিদ উজ্জামানকে সংবর্ধনা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটি ঘিরে আলোচনায় যারা গেজেট প্রকাশের দাবিতে অনশন কর্মসূচী পালন করছেন ৪৫তম বিসিএস গেজেটবঞ্চিরা বেতাগী থানায় নতুন ওসি এনামুল হক, ডিবিতে বদলি হারুন অর রশিদ হাওলাদার সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় কলেজের অধ্যক্ষ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৬৬ রাষ্ট্রে সব ধর্মের মানুষের জন্য সমান অধিকার: প্রধানমন্ত্রী

আমতলীতে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

আমতলী (বরগুনা) প্রতিবেদক:
  • আপলোডের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৫৮২৮ বার পঠিত
ছবি : সংগৃহীত

বরগুনার আমতলী উপজেলার পায়রা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের আনুমানিক ৩০ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার আড়পাঙ্গাশিয়া ইউনিয়নের মধ্য আড়পাঙ্গাশিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা প্রায় এক সপ্তাহ আগে ওই যুবককে হত্যা করে মরদেহ বস্তাবন্দি করে নদীতে ফেলে দেয়। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি পচে গেছে এবং শরীরে পোকা ধরে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মধ্য আড়পাঙ্গাশিয়া এলাকায় স্থানীয়রা তীব্র দুর্গন্ধ টের পান। পরে পায়রা নদীর তীরে গিয়ে একটি বস্তার ভেতরে মরদেহ দেখতে পান। বস্তাটি ছিঁড়ে যাওয়ায় মরদেহের একটি হাত বাইরে বেরিয়ে ছিল এবং সেখান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৭টার দিকে ট্রলারের মাধ্যমে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে বস্তা খুলে পচাগলা ও দুর্গন্ধযুক্ত মরদেহ দেখতে পায় পুলিশ।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে ওই যুবককে হত্যা করে বস্তায় ভরে পায়রা নদীতে ফেলে দেওয়া হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।”

তিনি আরও জানান, এখনো মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..