রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
দেশের মানুষকে দেয়া জবান রক্ষা করতে চাই: প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি পুলিশ দেখে পচা পুকুরে ঝাঁপ, ডোবায় নেমেই আসামিকে ধরল পুলিশ বিআইডব্লিউটিএর সহকারী সমন্বয় কর্মকর্তা আহসান হাবীবের বিরুদ্ধে কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বেতাগীতে বিধবা গৃহবধূকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ রেলের টেন্ডারে শত কোটি টাকার কারসাজির অভিযোগের কেন্দ্রে ‘আফসার’ সিন্ডিকেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর’র সেকেন্ড ডিজি খ্যাত বদলি ও ঘুষ বাণিজ্যের গডফাদার মাসুম বিল্লাহ কি আইনের উর্ধ্বে আদমদীঘিতে শুমারি স্বেচ্ছাসেবী নিয়োগে ফলাফলে প্রশংসা, নির্বাচিতদের আ.লীগ ট্যাগে প্রচারণা মেধার স্বীকৃতি হিসেবে ৪২ মেধাবী শিক্ষার্থীকে ‘রাজকীয়’ সম্মাননা দিলো মোরেলগঞ্জ মডেল একাডেমি

দেশের মানুষকে দেয়া জবান রক্ষা করতে চাই: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৫৭৫০ বার পঠিত
চট্টগ্রামের ফটিকছড়িতে প্রধানমন্ত্রী তারেক রহমান-------------ছবি: সংগৃহীত

দেশের মানুষের কাছে যে জবান দিয়েছি, সে জবান রক্ষা করতে চাই। যে কাজের মাধ্যমে মানুষের ভালো থাকা নিশ্চিত করা যায়, সে কাজই করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (০৯ আগস্ট) চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমীর মুহিবুল্লাহ বাবু নগরীর সঙ্গে সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ বসবাস করবে, কিন্তু ইসলামকে আমরা ইসলামের মতো এগিয়ে নিবো।

এসময় তিনি জানান, যারা বিগত সময়ে দেশকে অন্যদিকে নিয়ে যেতে চেয়েছে তারা গত কয়েকদিন ধরে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে।

এদিন হেফাজত আমীরের সঙ্গে সাক্ষাৎ করার পর প্রধানমন্ত্রী পাশের হাটহাজারী উপজেলায় যাবেন। সেখানকার আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসায় হেফাজতের প্রতিষ্ঠাতা আমির আল্লামা শাহ আহমদ শফীর কবর জিয়ারত করবেন তারেক রহমান।

এর আগে দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহায়তা অনুষ্ঠানে যোগ দেন তিনি। আর সকালে কক্সবাজারের মহেশখালীর মাতাবাড়ীর গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করেন সরকারপ্রধান।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..