শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বরগুনা হাসপাতালে নার্সকে প্রাণনাশের হুমকির অভিযোগ, তদন্ত কমিটি গঠন দেশ ও জাতির স্বার্থে আর্দশ নাগরিক গঠনের বিকল্প নেই – প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি অবৈধ ড্রেজার ব্যবসায়ী সেই ছাত্রদল নেতা বহিষ্কার ভুয়া এনআইডি আর জাল দলিল: ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোপাটের নতুন ফাঁদ! বেতাগীতে বসতঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার আদমদীঘিতে অবৈধভাবে সার মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড-জরিমানা কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা দুর্যোগকবলিত নেপালকে ১০ লাখ মার্কিন ডলার সহায়তা প্রদান করল বাংলাদেশ ব্যাংকের ২৭৬ কোটি টাকা আত্মসাৎ, শেখ হাসিনা-রেহানার নামে মামলা সবার গর্বিত পরিচয়, আমরা সবাই বাংলাদেশি: প্রধানমন্ত্রী

অবৈধ ড্রেজার ব্যবসায়ী সেই ছাত্রদল নেতা বহিষ্কার

দিপংকর মন্ডল, হরিরামপুর উপজেলা প্রতিনিধি :
  • আপলোডের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫৩ বার পঠিত
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা খাজা রহমত আলী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ জিকোকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. শোয়েব হোসেন শান।

শোয়েব হোসেন শান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে খালিদ সাইফুল্লাহ জিকোকে সাংগঠনিক সকল পদ থেকে বহিষ্কার করা হলো। ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্যও নির্দেশনা দেওয়া হয় বিজ্ঞপ্তিতে।

মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ বলেন, ছাত্রদলের ব্যানারে থেকে কোন ধরনের অবৈধ কার্যক্রমের সুযোগ নেই। সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে বহিষ্কার করা হয়েছে। যারাই দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া হবে।

এর আগে খালিদ সাইফুল্লাহ জিকুর বিরুদ্ধে উপজেলার গোপীনাথপুর চরপাড়া এলাকায় একটি পুকুর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের অভিযোগে একাধিক সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..