রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কলমাকান্দায় এনসিপির নতুন কমিটি: আহ্বায়ক নজরুল ইসলাম, সদস্যসচিব আহমেদ শরীফ ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর দেশের ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফ করেছে সরকার ডেঙ্গুতে বাড়ছে মৃতের সংখ্যা মোরেলগঞ্জে সাবেক অধ্যক্ষের পুনঃনিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ সীমান্তের ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি মোরেলগঞ্জে সবুজের বার্তা ছড়াচ্ছেন সাবেক অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ হরিরামপুরের নতুন ইউএনও হিসেবে দায়িত্ব নিলেন ফারজানা আক্তার আদমদীঘিতে নজরুল বর্ষে স্থানীয় এমপি’র উপহার

দেশের ১৪ লাখ কৃষকের ঋণ মওকুফ করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোডের সময় : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৭৫২ বার পঠিত
ছবি: সংগৃহীত

সারা দেশের ১৪ লাখ কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ করেছে সরকার। জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (০৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে চুয়াডাঙ্গা-২ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) এমপি মো. রুহুল আমিনের এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, সারা দেশে ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ ঋণ গ্রহণকারী ১৪ লাখ ৩৪ হাজার ৪৮২ জন কৃষকের ঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এ ঋণের পরিমাণ ছিল ১ হাজার ৩৫২ কোটি ৭৪ লাখ টাকা।

অর্থমন্ত্রী জানান, এ ঋণ মওকুফ কর্মসূচির আওতায় দেশের সব উপজেলার কৃষক সুবিধা পেয়েছেন।

এদিকে চুয়াডাঙ্গা জেলায় করদাতার সংখ্যা সম্পর্কিত অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমানে জেলাটিতে টিআইএনধারী করদাতার সংখ্যা ৭২ হাজার ৪৬৩ জন। এর মধ্যে ২০২৫-২৬ করবর্ষে রিটার্ন দাখিল করেছেন ২১ হাজার ৫৬৭ জন।

দয়া করে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর..